মো: মাসুদ রানাঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের সন্তান ও মেধাবী প্রশাসনিক কর্মকর্তা হাসনাত মোর্শেদ ভূইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এ আদেশ জারী করা হয়।
সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামগড়ের সর্বস্তরের মানুষ। হাসনাত মোর্শেদ ভূইয়া তার বর্ণাঢ্য কর্মজীবনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এতো দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত ছিলেন। তার এই সাফল্যে রামগড় উপজেলা তথা পুরো খাগড়াছড়ি জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা আশা করেন, তিনি তার নতুন দায়িত্বে বরাবরের মতোই নিষ্ঠা ও সততার সাথে দেশের সেবা করে যাবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত