তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মাতৃভাষা আল্লাহর সেরা দান শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বরগুনা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এটর্নি জেনারেল জুই প্রথম প্রহরে শহিদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা বাংলাদেশি যুবককে বিয়ে টানে চীনের তরুণী অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি মিটফোর্ডে ওষুধ সিন্ডিকেটের অভিযোগ : গোপন উৎপাদন ও সারা দেশে সরবরাহ জাইমা রহমানের প্রশংসা করলেন তিশা ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু! বেঁচে গেল শিশু ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভিতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা পটুয়াখালী মির্জাগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাসনাত মোর্শেদ ভূইয়া ‎স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত ভ্রাম্যমান আদালতে রামগড়ে দুই হোটেল মালিককে জরিমানা লংগদু জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা পকেটে টাকা না থাকলে বিপিএলে দল করা উচিত না নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান মৌলভীবাজারে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার কর্মকর্তাকে ঘিরে উত্তেজনা অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হালিমের হাতে আলাদিনের চেরাগ! শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে পালালেন জাতীয় পার্টির নেতারা শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মীরা খান বেতাগীতে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার সমস্যায় জর্জরিত গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ বসতবাড়ি ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মুল্যের ভারতীয় পণ্য জব্দ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত -২, আহত -১ ভোক্তা অধিকারের অভিযানে বাধার ঘটনায় ক্যাবের প্রতিবাদ বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বাবার চেয়ার পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন বার্তা বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন বিদেশে নারীকর্মী নির্যাতন শিকার দেশে ফেরার আকুতি খেজুর ও মুদিপণ্যে স্বস্তি, সবজির দাম বাড়তি ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

মাতৃভাষা আল্লাহর সেরা দান

মাতৃভাষা আল্লাহর সেরা দান
পাঠক সংখ্যা
638

ধর্ম ডেস্কঃ

নুষের জীবনে যে নিয়ামতগুলো সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে, মাতৃভাষা তার অন্যতম। ভাষার মাধ্যমেই মানুষ ভাব প্রকাশ করে, জ্ঞান অর্জন করে, অনুভূতি ভাগ করে নেয় এবং সভ্যতা গড়ে তোলে। ইসলাম মাতৃভাষাকে অবজ্ঞা করেনি বরং কোরআন ও হাদিসে ভাষা ও বৈচিত্র্যকে আল্লাহ তায়ালার অসীম কুদরতের নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।

এই আয়াতে ভাষার ভিন্নতাকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রদত্ত এক বিশেষ দান, যা মানুষের পরিচয় ও স্বাতন্ত্র্য বহন করে। আল্লাহ তায়ালা প্রত্যেক জাতির কাছে তাদের নিজস্ব ভাষাভাষী রাসুল পাঠিয়েছেন। এ কথাও কোরআনে স্পষ্টভাবে এসেছে। এর উদ্দেশ্য ছিল, যেন মানুষ সহজে দ্বীন বুঝতে পারে এবং বার্তা গ্রহণে কোনো অসুবিধা না হয়। এটি প্রমাণ করে, ভাষা মানুষের হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে কার্যকর মাধ্যম। মাতৃভাষার প্রতি এই সম্মান ইসলামের সার্বজনীন দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কওমের ভাষায় কথা বলতেন এবং সাহাবায়ে কেরামকেও মানুষের বোধগম্য ভাষায় দাওয়াত দিতে উৎসাহিত করেছেন। হাদিসে আছে, তিনি সহজ ও স্পষ্ট ভাষায় কথা বলতেন, যেন শ্রোতারা অনায়াসে বুঝতে পারে। এর মাধ্যমে আমাদের শেখনো হয়েছে, ভাষা যত সহজ ও হৃদয়ের কাছাকাছি হবে, ততই সত্য ও ন্যায়ের বাণী মানুষের অন্তরে গেঁথে যাবে। মাতৃভাষা মানুষের আবেগ, সংস্কৃতি ও বিশ্বাসের বাহক। শিশুর প্রথম শিক্ষা, মায়ের ডাক, আল্লাহর ইবাদত ও প্রার্থনার স্বতঃস্ফূর্ত ভাষা, সবই মাতৃভাষায়। তাই মাতৃভাষাকে অবহেলা করা মানে নিজের শিকড়কে অবহেলা করা। ইসলাম কখনোই শিকড়চ্যুতি সমর্থন করে না; বরং নিজ পরিচয় রক্ষা করে আল্লাহর পথে চলার শিক্ষা দেয়। কই সঙ্গে ইসলাম অন্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে শেখায়। কোরআনের ভাষা আরবি হলেও ইসলাম শুধু আরবদের জন্য নয়। পৃথিবীর প্রতিটি ভাষাভাষী মানুষ ইসলামের আহ্বানের অন্তর্ভুক্ত। তাই মাতৃভাষাকে ভালোবাসা ও লালন করার সঙ্গে সঙ্গে অন্য ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান দেখানো ঈমানি শিষ্টাচারের অংশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩১ দফা সহ অনতিবিলম্বে বিএনপি’র নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা

কাজী তানজীদুল রিফাত: ৩১দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন ও অনতিবিলম্বে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ও আলোচনা সভা আয়োজন করেন কেন্দ্রীয় তারেক পরিষদ। ১০ মে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম লরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব উপদেষ্টা,বিএনপি চেয়ারপার্সন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড আব্দুস সালাম আজাদ যুগ্ন মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটি। রমিজ উদ্দিন রুমির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এ্যাড. আরিফা সুলতানা রুমা। ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের এবং বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুন
language Change