তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই

পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)র নির্মানাধীন পূর্বাচল নতুন শহরে বেড়েই চলছে অবৈধ দখলদার। পাশাপাশি বাড়ছে মাদক,ছিনতাই, চুরির ঘটনা৷ এদিকে দীর্ঘ ৩২ বছরেও পূর্বাচলে বসবাস শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

রাজউক সূত্রে জানা যায়, ৬ হাজার ৫শত এক জমি নিয়ে রাজধানীর ঘনবসতির চাপ কমাতে ১৯৯৩ সালের এক প্রজ্ঞাপনে শুরু হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ও দাউদপুর ইউনিয়নসহ গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পারাবর্তা ও বরকাউ নামীয় দুটি মৌজায় পূর্বাচল নতুন শহর প্রকল্প। যেখানে এ পর্যন্ত ৩শ ফুট সড়ক ও ঢাকা বাইপাস সড়কের যোগাযোগের সুবিধা মাধ্যমে গড়ে ওঠেছে অভ্যন্তরীণ রাস্তা ঘাট, ড্রেনেজ, লেকসহ বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। তবে নিরাপত্তা না থাকায় এবং রাজউকের ভবন তৈরীর অনুমোদন জটিলতায় এখনো শুরু হয়নি ভবন তথা বাসিন্দাদের বসবাস। এ সুযোগে স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে সেক্টরে সেক্টরে গড়ে ওঠেছে অবৈধ দখলদারদের করা অস্থায়ী খাবার হোটেল। কোথাও করা হয়েছে পাকা স্থাপনা। ফলে দিনে দিনে বাড়ছে দখলদার।

স্থানীয় বাসিন্দা জজ মিয়া বলেন, পূর্বাচলের প্লটগুলোর আকার দেয়া হয়েছে ঠিকই কিন্তু ভবন করার অনুমোদন পাওয়া কঠিন। আবার মাদক কারবারি, ছিনতাইকারীদের অবস্থান থাকায় অনেকে ভয়ে বাড়ি করছেন না। এতে নির্জন এলাকাটিতে দখলদারও বেড়েছে। এসব নিয়ে রাজউকের ভাবা উচিত।

এলাকাবাসি জানান, শুধু দখলদারই নয়। দিনে দুপুরে মাদকসেবীদের দৌড়াত্ন্য, পথে পথে ছিনতাই, নির্জন প্লট থেকে ফটক,নির্মাণ সামগ্রী চুরি হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় প্লট মালিক ও পূর্বাচল আদিবাসিসহ দর্শনার্থীরা।

গোয়ালপাড়ার বাসিন্দা রেজাউল করিম খোকন বলেন, ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩২ বছর পেরিয়ে গেলেও আমরা হতাশায় ভুগছি।
এখানকার প্লট মালিকরা তাদের বিপুল পরিমাণ টাকা ফেলে রেখেছে। কিন্তু ভবন করে বসবাস করতে পারছে না। তাদের দাবী পূ্র্বাচলে আইনশৃঙ্খলার চরম অবনতি, ছিনতাই, ডাকাতি হওয়াতে ভয়ে কাজ শুরু করেন না অনেকে। আবার রাজউকের নানা রকম হয়রানীর রয়েছে অভিযোগ।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্বাচলের বাসিন্দা বাছির উদ্দিন বাচ্চু বলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরী পূর্বাচল নতুন শহর প্রকল্পের সূচনা করেন। সরকার ঠিকমতে কাজ করলে পরবর্তী ১০ বছরে বসবাসযোগ্য পরিবেশ দিতে পারতেন। কিন্তু রাজউকের অসাধু কর্মকর্তা ও বিগত আওয়ামীলীগ সরকার নিজেরা প্লট ভাগাভাগি করতে গিয়ে শহরের কাজের দিকে মন দেয়নি। এতে স্থানীয় আদিবাসী হিসেবে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি বেশি। নিজেদের বাপ দাদার ভিটে হারিয়ে এখনো নিজের মতো করে নিজেদের বাড়ি করতে পারিনি। এভাবে প্লট যারা পেয়েছেন বা কিনেছেন তারাও তাদের পুঁজি ফেলে রেখেছেন। কিন্তু নিজে ভোগ করতে পারছেননা। তাই রাজউক ও গৃহায়ণ গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের এসব নিয়ে ভাবা দরকার।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকার ঘোষিত ৪ টি থানা বাস্তবায়ন না হওয়া,টহলটীমে পর্যাপ্ত জনবল না থাকা ও নির্জনতা হওয়ায় তথ্যের অভাবে কিংবা ভুক্তভোগীদের থানায় অভিযোগ কম থাকায় পূর্বাচলকে নিরাপদ করতে হিমসিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহীনিকে। তবে রূপগঞ্জ থানার অধীনে পূর্বাচল পুলিশ ক্যাম্প, র ্যাব ১ এর সিপিসি ৩ ক্যাম্প, সেনা টহলের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ চলছে। ইতিমধ্যে পূর্বাচল দক্ষিণ ও উত্তর নামে দুটি থানা ঘোষণা হয়েছে৷ আশা করি সে কার্যক্রম শুরু হলে সব সমস্যা দূর হবে।

স্থানীয় সচেতন মহলের দাবী, পূর্বাচলের প্লটগুলোতে মালিকদের ভবন নির্মান হলে, বসত শুরু করলেই কেবল কমবে নানা অপরাধ। উচ্ছেদ হবে দখলদার৷ চিহ্নিত সন্ত্রাসী,চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসলে, সর্বসাধারণের সম্মিলিত পদক্ষেপ থাকলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নৌকা প্রতীক এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাসকে দেওয়া নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও মিলাদ

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান  এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস  দলীয়  মনোনয়ন পাওয়ায় আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোমবার   বিকাল ৪টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়  । এসময়  উপস্থিত ছিলেন,প্রার্থী এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাডঃ কাসেম মিয়া, আদাবাড়ীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু হাওলাদার,এ্যাডঃ কমল,নওমালা ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি এ্যাডঃ নুরুল হক বাচ্চু,  সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি  নাসির উদ্দিন  মৃধা, বাউফল উপজেলার সেচ্ছাসেবক লীগের নেতা শাহাবুদ্দিন আকন সহ নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের   নেত্রীবৃন্দ

আরও পড়ুন
language Change