তারিখ লোড হচ্ছে...

জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধিঃ
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে একাধিক অনিয়ম ধরা পড়ে। তদন্তে দেখা যায়, কারখানায় উৎপাদিত পাউরুটির মেয়াদ ২০ দিন থেকে এক মাস পর্যন্ত উল্লেখ করা হলেও, এত দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য হওয়ার পক্ষে কোনো পরীক্ষাগার (ল্যাব) রিপোর্ট কর্তৃপক্ষকে দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মোড়ক ও নির্দেশনা সম্পূর্ণ চাইনিজ ভাষায় লেখা ছিল। দেশের প্রচলিত আইন অনুযায়ী খাদ্যপণ্যের মোড়কে বাংলা ভাষায় প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি।

অভিযানে বিএসটিআই লাইসেন্স যাচাইয়ের সময় আরও অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, প্রতিষ্ঠানটি যে ধরনের পাউরুটি উৎপাদনের জন্য লাইসেন্স নিয়েছে, বাস্তবে ভিন্ন উপাদান ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালাচ্ছিল। বিশেষ করে পাউরুটির ভেতরে ব্যবহৃত জ্যাম ফিলিংসের উপাদান সম্পর্কে প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ওই ফিলিংস ব্যবহারের কোনো বিএসটিআই অনুমোদনের নথিও দেখানো হয়নি। পাশাপাশি কারখানাটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও পাওয়া যায়নি।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধি মো. রিফাত (২৪) আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। বিএসটিআই লাইসেন্সের অপব্যবহার, ল্যাব রিপোর্ট ছাড়াই দীর্ঘ মেয়াদি পাউরুটি উৎপাদন এবং আইনবহির্ভূত উপায়ে খাদ্য উৎপাদনের মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। এদিকে অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন নাগরিকরা জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা ll বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার ( ১৫ই জানুয়ারি ) দুপড়ে রামগড় নাকাপা এলাকায় উপজেলা কমিটির উদ্যোগে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য মুসা আহম্মেদের সঞ্চালনা ও সদস্য আবু হানিফ এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথী হিসেবে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব ফয়েজ আহম্মদ, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত উল্ল্যাহ্, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উপস্থিত ছিলেন। এতে রামগড় পাতাছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রবীণ বিএনপির সদস্য সহ উপজেলা ও পৌর

আরও পড়ুন
language Change