তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন যারা

বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন যারা
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বরগুনায় সংরক্ষিত নারী আসন নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন মেহবুবা আক্তার জুঁই, আসমা আজিজ,মীরা খান,রঞ্জুয়ারা শিপু, নূর শাহানা হক, শারমিন সুলতানা আসমা,মারজিয়া হিরা ও সাদিয়া হক শুকতারা সহ আরোও অনেকে। দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনা চলছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় অব্যাহত রয়েছে।

স্ব-স্ব প্রতিনিধির এলাকার বাসিন্দাদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয়রা তাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।সাম্প্রতিক সময়ে এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও আলোচনা লক্ষ করা গেছে। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় আমতলী তালতলী উপজেলার অধিকাংশ মানুষ চাচ্ছেন মহিলা সংরক্ষিত আসনের এমপি যাতে আমতলী – তালতলী থেকে কাউকে দেওয়া হয়। বরগুনা মহিলা সংরক্ষিত আসনে এমপি প্রত্যাশী মীরা খান বলেন, দীর্ঘদিন যাবত দলের সাথে আছি। রাজনীতিতে আমার কোন দুর্নীতি অনিয়ম নাই। আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। আমার মরহুম বাবা আমতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি এবং আমতলী উপজেলার সভাপতি। দল যদি আমাকে সুযোগ দেয় আমি সততার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব।

বরগুনা জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের জন‍্য প্রত‍্যাশী এডভোকেট মেহবুবা আক্তার জুঁই ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি বলেন, আমি বিশ্বাস করি বিগত ফ‍্যাসিষ্ট হাসিনা সরকারের সময় যারা রাজপথে আন্দোলন করেছেন , নির্যাতিত হয়েছেন এবং দলের দুঃসময়ে দলীয় সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে দল অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে সঠিক মুল‍্যায়ন করবে। বিগত ১৭ বছরে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ফ‍্যাসিস্ট হঠাও আন্দোলনে সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বেগম জিয়া, তারেক রহমান সহ দলীয় সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার বিরুদ্ধে আইনজীবীরা আদালতে আইনী লড়াই যেই ভাবে লড়ছেন ঠিক সেই ভাবে রাজপথেও আইনজীবীরাও ছিলেন সোচ্চার। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইনী সহায়তা প্রদান এবং আন্দোলনে অংশ নিতে পেরে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে নিজেকে ধন‍্য মনে করি । আমি আশা করি দল অবশ্যই এই সকল বিগত রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে উচ্চশিক্ষা, মেধা ,পেশা , স্বচ্ছ -পরিচ্ছন্ন ব‍্যক্তিত্ব দেখেই সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী নির্বাচন করবে। এই পদের জন‍্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি।

আসমা আজিজ বলেন, দীর্ঘ ১৭ বছর মাঠে ছিলাম মামলা হামলা শিকার হয়েছি। দুটি বিস্ফোরক মামলা সহ বেশ কয়টি মামলার আসামি হয়েছি। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা আমতলী তালতলী উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছি সাধারণ মানুষের কথা শুনেছি, পাশে দাঁড়িয়েছি। আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি। দল যদি আমাকে এই মহান দায়িত্ব দেয় তাহলে আমি নিশ্চয়ই পালন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বরগুনা জেলার সাধারণ সম্পাদক ও নারী ও শিশু ট্রাইবুনালের পিপি রঞ্জুয়ারা শিপু বলেন, ছাত্র জীবন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত।আমার পরিবারের সকল লোকজনও বিএনপির রাজনীতিতে জড়িত। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক মামলা হামলা শিকার হয়েছি। দলীয় সকল প্রোগ্রামের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।দীর্ঘ ২৪ বছর যাবত আইন পেশায় নিয়োজিত আছি।আমি বরগুনা সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থীর জন্য নিজেকে যোগ্য মনে করি।

দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি সততা নিষ্ঠার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব।অবহেলিত বরগুনার উন্নয়নমূলক কাজে ব্যাপক সহায়তা প্রদান করব। আমি আশাবাদী দল আমাকে মনোনীত করবেন। তরুণ প্রজন্মের প্রতিভা রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা গ্রীন ইউনিভার্সিটি সাংগঠনিক সম্পাদক সাদিয়া হক শুকতারা বলেন,আমি ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত।আমার বংশে ০৪ জন বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা জেলা বিএনপি ১ম যুগ্ন আহবায়ক, আমার চাচাতো ভাই এডভোকেট আব্দল ওয়াসী মতিন বরগুনা সদর উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলা শাখার সদস্য সচিব।আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত

দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত

ডেস্ক রিপোর্ট: নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দলটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। হেফাজত মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, পতিত দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আবারও সুপরিকল্পিতভাবে ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা করছে। কয়েকদিনে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোকের ওপর হত্যা ও নির্যাতন হয়েছে। জুলাইযোদ্ধা হাদি ও মুসাব্বিরকে হত্যা করে মানুষের রক্ত নিয়ে হোলিখেলায় মেতে উঠেছে। তিনি বলেন, আমরা মনে করি এসব হামলার উদ্দেশ্য বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা। কারা এসব ঘটনার

আরও পড়ুন
language Change