তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

বিএনপির দশ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে রমজানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ট, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানেও বিএনপি আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। ১০ দফা দাবি বাস্তবায়নে ঘোষণা দেন নতুন কর্মূসচিরও।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন। সেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময়, আগামী ১ এপ্রিল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৮ এপ্রিল থানায় থানায় একই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করছে । ইফতারে ন্যূনতম যে খাদ্যদ্রব্য দরকার তার দামও আকাশচুম্বী।

সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটকে এজন্য দায়ী করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রভাবে আজ সকল পণ্যের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রমজানেও বিএনপির আন্দোলন চলমান থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। ঘোষণা করেন নতুন কর্মসূচি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পহেলা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ও আগামী ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। আগামী ৯ থেকে ১৩ এপ্রিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি করা হবে।

রমজানেও বিএনপি কেনো তার কর্মসূচি অব্যহত রাখছে দলের মহাসচিব বলেন, যে বিষয়গুলো এদেশের মানুষকে কষ্ট দিচ্ছে ও দুঃসহ করে তুলেছে সেগুলোর প্রতিবাদে সারাদেশে আমরা আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ।

এ সময়, সাধারণ মানুষ ও সকল রাজনৈতিক দলকে বিএনপি’র আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বানও জানান তিনি।

সূত্র: যমুনা টিভি

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ

মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। সোমবার ১১ মে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান। ডিএমপির এডিসি জানান, সোমবার ১১ মে ভোরে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে আক্রমণ চালান ছিনতাইকারীরা। এতে আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার ও ছিনতাই হওয়া

আরও পড়ুন
language Change