তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

বিএনপির দশ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে রমজানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ট, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানেও বিএনপি আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। ১০ দফা দাবি বাস্তবায়নে ঘোষণা দেন নতুন কর্মূসচিরও।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন। সেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময়, আগামী ১ এপ্রিল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৮ এপ্রিল থানায় থানায় একই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করছে । ইফতারে ন্যূনতম যে খাদ্যদ্রব্য দরকার তার দামও আকাশচুম্বী।

সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটকে এজন্য দায়ী করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রভাবে আজ সকল পণ্যের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রমজানেও বিএনপির আন্দোলন চলমান থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। ঘোষণা করেন নতুন কর্মসূচি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পহেলা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ও আগামী ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। আগামী ৯ থেকে ১৩ এপ্রিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি করা হবে।

রমজানেও বিএনপি কেনো তার কর্মসূচি অব্যহত রাখছে দলের মহাসচিব বলেন, যে বিষয়গুলো এদেশের মানুষকে কষ্ট দিচ্ছে ও দুঃসহ করে তুলেছে সেগুলোর প্রতিবাদে সারাদেশে আমরা আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ।

এ সময়, সাধারণ মানুষ ও সকল রাজনৈতিক দলকে বিএনপি’র আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বানও জানান তিনি।

সূত্র: যমুনা টিভি

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক শামসুজ্জামান এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্কঃ রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার শামসুজ্জামানকে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শামসুজ্জামানের পক্ষে সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী,প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। এর আগে আজ (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির  সময় তাকে এজলাসে তোলা হয়। বুধবার (২৯ মার্চ) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। রাজধানীর তেজগাঁও থানায়

আরও পড়ুন
language Change