তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

দনিয়া-মাতুয়াইল ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের গডফাদার কর্মকর্তা সঞ্জীব ও আসাদুজ্জামান ‎

দনিয়া-মাতুয়াইল ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের গডফাদার কর্মকর্তা সঞ্জীব ও আসাদুজ্জামান ‎
পাঠক সংখ্যা
638

স্টার রিপোর্টার:

তারাই নিয়ন্ত্রণ করছে পুরো প্রক্রিয়া সাংবাদিকের ‎ক্যামেরার সামনে ভড়কে গেলেন সঞ্জীব,উত্তেজিত আচরণ করলেন আসাদুজ্জামান ভূমি সেবা নিতে আসা জনগণকে হয়রানি করে প্রতি মাসেই কামিয়ে নিচ্ছেন কোটি টাকা।

‎‎রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় অবস্থিত মতিঝিল রাজস্ব সার্কেলের দনিয়া ভূমি অফিস এবং ডেমরা রাজস্ব সার্কেলের মাতুয়াইল ভূমি অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ করে আসছেন সেবা প্রত্যাশীরা। স্থানীয়রা জানিয়েছেন, ভূমি সংক্রান্ত যেকোনো কাজ দ্রুত সম্পন্ন করতে হলে নির্দিষ্ট দালালের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয়, অন্যথায় ফাইল আটকে রাখা বা হয়রানির শিকার হতে হয়।

‎অনুসন্ধানে দেখা যায়, অফিস প্রাঙ্গণের ভেতর-বাইরে সক্রিয় কিছু দালাল সেবা নিতে আসা মানুষের সঙ্গে যোগাযোগ করে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় করছে। সূত্র জানায়, এসব দালাল সরাসরি সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে কাজ পরিচালনা করে এবং পুরো ঘুষ লেনদেনের ‘চাবিকাঠি’ হিসেবে কাজ করে থাকে। অভিযোগ রয়েছে, নির্ধারিত দালাল ছাড়া কাজ করতে গেলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানির শিকার হতে হয়।

ভূমি কর্মকর্তা আসাদুজ্জামানের সহযোগিতায় দালালচক্রের মাধ্যমে রেকর্ড রুমের কার্যক্রম পরিচালনা, ঘুষ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তথ্য সংগ্রহ গিয়ে দেখা যায় দালালদের মাধ্যমে সাধারণ সেবা গ্রহীতাদের কাছ থেকে টাকা নিয়ে পর্চা ও খতিয়ানের কাজ সম্পন্ন করা হয়। সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকলেও রেকর্ড রুমে দালালদের অবাধ যাতায়াত রয়েছে। চিত্র ও তথ্য ধারণের সময় বহিরাগত দালাল ও সন্ত্রাসীরা সাংবাদিকদের বাধা দেয়। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় ।

কর্মকর্তা সঞ্জীবের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দৃশ্যত বিব্রত হয়ে পড়েন এবং স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি বলে ফুটেজে দেখা যায়। এ সময় পাশে থাকা ডেমরা রাজস্ব সার্কেলের মাতুয়াইল ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান হঠাৎ উত্তেজিত আচরণ করেন, যা ভিডিওচিত্রে ধারণ হয়েছে।

‎‎একটি বিশ্বস্ত সূত্র জানায়, ভূমি অফিস দুটিতে প্রতিটি সেবা ঘিরেই অঘোষিত অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে এবং স্থানীয় কিছু দালালকে ব্যবহার করে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। একই সঙ্গে অভিযোগ রয়েছে, দালালদের মাধ্যমে অনেক সময় সেবা প্রত্যাশীদের ভয়ভীতি দেখানো বা চাপ প্রয়োগের ঘটনাও ঘটে।

‎‎সূত্র আরও জানায়, ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান এর আগে বাড্ডায় কর্মরত থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করতে স্থানীয় লোকজন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। সংশ্লিষ্টরা দাবি করেছেন, বর্তমান কর্মস্থলেও একই ধারা অব্যাহত রয়েছে এবং ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণে তিনি আরও সক্রিয় হয়েছেন।

‎‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল

স্টাফ রিপোর্টার:  গুম হওয়ার দীর্ঘ ৮ বছর পর গত ৭ আগস্ট বাড়ি ফিরেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ২৯১৭ দিন কীভাবে কেটেছে আয়না ঘরে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছিলেন সাবেক এ সেনা কর্মকর্তা।  শেষ পর্যন্ত সুখবর পেয়েছেন আযমী। শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আযমীর বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। আইএসপিআর জানায়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক)

আরও পড়ুন
language Change