তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোনসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় মো. লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. শামসুল হক। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জোরদার করলে চালানসহ এক মাদককারবারিকে আটক করা সম্ভব হয়।

এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. ইসমাইল জবিউল্লাহ (২৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। ইসমাইল জবিউল্লাহ নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বালিয়া গট্টি গ্রামের মো. মনির মোল্যার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জবিউল্লাহ বিভিন্ন অপরাধে ৮ মামলার আসামি। তিনি এলাকায় বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করেছিলেন বলে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন
language Change