তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড ​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি...

দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড়

দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড়
পাঠক সংখ্যা
638

নাটোর পুতিনিধীঃ

নাটোরের গুরুদাসপুরে বড় আকারের খামে ভরে দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হয়েছে কাফনের কাপড়। পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো খাম দুটি ডাক পিয়ন এসে কলেজে দিয়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে গুরুদাসপুর পৌর সদরের রোজী মোজাম্মেল মহিলা কলেজে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাফনের কাপড়গুলো জব্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুস সামাদ ও একই কলেজের মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেনের নামে খাম দুটি আসে। কলেজের গভর্নিং বডির সভাপতি ওমর আলী খামে কাফনের কাপড় আসার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইত্তেফাক ডিজিটালকে বলেন, তিনি সভাপতি হওয়ার পর থেকে নানা ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালের পর থেকে কলেজটিতে ক্যাশ বই ব্যবহার করা হয়নি। রয়েছে নানা অনিয়ম। তিনি একটি অডিট কমিটিও গঠন করে দিয়েছেন। এসব কাজে ক্ষিপ্ত হয়ে একটা পক্ষ কলেজের দুই শিক্ষককে কাফনের কাপড় পাঠাতে পারেন।

কলেজের অফিস সহকারী দিল রুবা ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার বিকেলে পোস্ট অফিসের পিয়ন এসে বড় সাইজের দুটি খাম দিয়ে যান। প্রাপক উপস্থিত না থাকায় জরুরী কাগজপত্র ভেবে দুটি খাম অফিসের পক্ষ থেকে গ্রহণ করা হয়। প্রভাষক আনোয়ার হোসেনের নামে আসা খামের ওপর প্রেরকের ঠিকানা খেলা ছিল ‘মো. লিখন হোসেন, খরখরিয়া, তাড়াশ, সিরাজগঞ্জ ও প্রভাষক আব্দুস সামাদের নামে আসা খামের ওপর প্রেরকের ঠিকানা লেখা ছিল ‘জনি আহম্মেদ, ভাদাস, তাড়াশ, সিরাজগঞ্জ।’

দুটি খামই পোস্ট অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল ৬ এপ্রিল। এ-৪ আকারের প্রতিটি খামের ওজন লেখা হয়েছে ৮৪০ গ্রাম। প্রভাষক আনোয়ার হোসেন ইত্তেফাক ডিজিটালকে বলেন, বৃহস্পতিবার খামটি এলেও কলেজের ফোন পেয়ে রোববার সকালেই খামটি তিনি রিসিভ করেন। প্রয়োজনীয় কাগজপত্র আছে ভেবে খামটি খুলেই তিনি আতকে ওঠেন। দেখেন কাফনের কাপড়ের চার খণ্ডের পুড়ো সেট তাকে পাঠানো হয়েছে। প্রেরককে তিনি চেনেন না। কাফনের কাপড় পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।

সহকারী অধ্যপক আব্দুস সামাদ জানান, তিনিও খামটি খুলে কাফনের কাপড় দেখতে পান। তবে প্রেরককে তিনি চেনেন না। কাউকে সন্দেহও করতে পারছেন না। কাফনের কাপড় পাওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। বিষয়টি নিয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করবেন।

কলেজের কয়েকজন শিক্ষক বলেন, কলেজের অধ্যক্ষ ও সভাপতি পদ নিয়ে কলেজের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক সংসদ সদস্য এম মোজাম্মেল হকের পুত্র আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু গভর্নিং বডির সভাপতি ছিলেন। তাকে বাদ দিয়ে কলেজটির সহকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদের স্বজন ওমর আলীকে সবশেষ ৩০ মার্চ সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তাছাড়া কলেজের কোনো কেনো শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে।

অধ্যক্ষ মাহতাব উদ্দিন ইত্তেফাককে বলেন, কলেজের শিক্ষকের নামে আসা খামের ভেতর কাফনের কাপড় আসায় আমি শঙ্কিত। বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। গুরুদাসপুর থানার ওসি মো. মঞ্জুরুল আলম বলেন, কাফনের কাপড় আসার বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। পুলিশ কাফনের কাপড়গুলো উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ শেষ হচ্ছে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার: আজ (৩ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের সময়। দু-দিন পর থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন । সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়র ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙ্গুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। জানা গেছে, এই কাজে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে

আরও পড়ুন
language Change