তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ

নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা?

নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা?
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নবাবপুর—পুরান ঢাকার বাণিজ্যিক হৃদপিণ্ড। সেই এলাকার শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠান মদন-মোহন অন্ন ছত্র ট্রাস্ট এখন নিজেই বাঁচার লড়াইয়ে। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ট্রাস্টের বিরুদ্ধে উঠেছে কোটি-কোটি টাকা লোপাটের বিস্ফোরক অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, ট্রাস্ট পরিচালনার আড়ালে একটি সঙ্ঘবদ্ধ চক্র বছরের পর বছর ধরে সম্পদ গিলে খাচ্ছে—আর অনাথ-অসহায়দের থালায় ভাত কমছে।

শতকোটি টাকার সম্পদ, হিসাব নেই কোথাও : প্রাপ্ত তথ্যে জানা যায়, এক সময় ট্রাস্টের অধীনে ছিল ১৯টি বাড়ি ও ৭/৮টি মার্কেট। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭/৮টিতে। নবাবপুর সড়কের ১২২, ১৬৭, ১৯২, ১৯৩ ও ১৯৪ নম্বর হোল্ডিংয়ে রয়েছে ৫টি বহুতল মার্কেট ও আবাসিক ভবন। এছাড়া কোতোয়ালি থানা এলাকায় ইসলামপুর সড়কের ৫১/এ নম্বর হোল্ডিংয়ে ১০ তলা বাবুলী ইসলামপুর কমপ্লেক্স এবং ওয়াইজঘাট সড়কের ৩/২ নম্বর হোল্ডিংয়ে ১১ তলা বাবুলী স্টার সিটি—দুটি বাণিজ্যিক-আবাসিক ভবন। সূত্রের দাবি, এসব মার্কেট থেকে প্রতি মাসে অর্ধকোটি টাকারও বেশি ভাড়া ওঠে। একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, বাস্তবে মাসিক ভাড়ার অঙ্ক কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু সেই টাকা ট্রাস্টের ব্যাংক হিসাবে জমা না হয়ে ‘ভোগ-বিলাসে’ উধাও হচ্ছে।

কারা এই চক্রের হোতা ?অভিযোগের তীর তিনজনের দিকে—শিবুল (৫২), পরিমল (৬০) ও বিশ্বজিৎ (৫৫)। পরিমল ম্যানেজারের দায়িত্বে থাকলেও দীর্ঘদিন অসুস্থতার কারণে অফিসে অনুপস্থিত। এই সুযোগে সিইও বিশ্বজিৎ ও হিসাবরক্ষক শিবুল কার্যত ট্রাস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন বলে অভিযোগ।

ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য তপন পালও শারীরিক অসুস্থতায় নিষ্ক্রিয়। ফলে বার্ষিক অডিট রিপোর্ট সদস্যদের সামনে উপস্থাপনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। আয়-ব্যয়ের হিসাব নিয়ে চলছে ‘নয়-ছয়’—এমন অভিযোগ স্থানীয়দের।
গোপন আম-মোক্তারনামা, কোটি টাকার ভাগ-বাটোয়ারা
সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

অভিযোগ রয়েছে, বিশ্বজিৎ, শিবুল ও পরিমল গোপনে বাবুলী ডেভলপার কোম্পানি লিমিটেড-কে ব্যাপক ক্ষমতাসম্পন্ন আম-মোক্তারনামা দিয়ে ভবন নির্মাণ ও ফ্লোর বিক্রির অধিকার দেন। ১১ তলা ভবনের ৪র্থ থেকে ১১তম তলা পর্যন্ত ৫৬টি ফ্ল্যাট এবং নিচতলা থেকে ৩য় তলা পর্যন্ত বাণিজ্যিক ফ্লোর বিক্রি করে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

ইসলামপুরের ১০ তলা ভবনের ক্ষেত্রেও ৬০ কোটি টাকার গোপন চুক্তির মধ্যে ৩০ কোটি টাকা সংশ্লিষ্ট ট্রাস্ট কর্তারা নিয়েছেন—এমন দাবি সংশ্লিষ্ট সূত্রের। অভিযোগ আরও গুরুতর—নির্মাতা কোম্পানি মাসে মোটা অঙ্কের ঘুষ দিয়ে বছরের পর বছর ভবন “নির্মাণাধীন” দেখিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

অনাথদের থালায় কমছে ভাত :
একসময় প্রতিদিন শতাধিক অনাথ-অসহায় মানুষ এখানে ডাল-ভাত-ভাজি পেতেন। এখন সেই সংখ্যা নেমে এসেছে ৪০-৫০ জনে। সম্প্রতি খাবার বিতরণে উপস্থিত থেকেও ৮২ জনের বেশি অসহায়কে খাবার পেতে দেখা যায়নি। যেখানে ট্রাস্টের সম্পদ শতকোটি টাকার, সেখানে উপকারভোগীর সংখ্যা কমে যাওয়ায় স্থানীয়দের প্রশ্ন—“অন্ন কোথায় গেল?”

দুদক তদন্ত ও ‘গৃহপালিত’ মিডিয়ার অভিযোগ : কয়েক মাস আগে অভিযোগ যায় দুর্নীতি দমন কমিশন-এ। তদন্তও শুরু হয়। কিন্তু অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও কিছু ‘গৃহপালিত’ গণমাধ্যমকর্মীর তদবিরে সে যাত্রায় রক্ষা পান অভিযুক্তরা। এমনকি বিশ্বজিৎ ও শিবুলের বিরুদ্ধে দুটি করে পাসপোর্ট থাকা এবং ভারতে সম্পদ গড়ার অভিযোগও উঠেছে—যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।

বক্তব্য মিলেনি : অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও শিবুল ও বিশ্বজিৎ ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি: “এবার কঠোর ব্যবস্থা নিন” : শতবর্ষী এই জনহিতকর প্রতিষ্ঠানের অস্তিত্ব এখন প্রশ্নের মুখে। স্থানীয়রা বলছেন, দ্রুত নিরপেক্ষ অডিট, পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনগত ব্যবস্থা না নিলে মদন-মোহন অন্ন ছত্র ট্রাস্ট ইতিহাসের পাতায় নামমাত্র হয়ে যাবে। অনাথ-অসহায়দের দাবি স্পষ্ট—“যারা অন্নের নামে সম্পদ লুটছে, তাদের বিচার চাই।”

সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ এখন কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়। নবাবপুরের মানুষ অপেক্ষায়—অন্ন ছত্র কি আবার অন্নের সুবাস ফেরাবে, নাকি লুটেরাদের গহ্বরে বিলীন হবে?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেয়া চৌধুরী: এন এসআই এর ভয় দেখিয়ে উলুদাহ বাদালদি , উত্তরা ও এলাকায় আতঙ্ক ভূমিদস্যু নাজমুলের বিরুদ্ধে সংবাদের যে ধরে , সাংবাদিককে প্রাণনাশের হুমকি! সাংবাদিক পেশা নিয়ে কূটনীতি করার প্রতিবাদে সংশ্লিষ্ট থানার অভিযোগ এবং এমএসআই এর মহাপরিচালক বরাবর আবেদন করলে , অদৃশ্য শক্তির ইশারায় হুমকিদাতা এবং নাজমুলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর প্রতিবাদে  জাতীয় প্রেসক্লাবের  সামনে আজ এক মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই এর সদর দপ্তর ঢাকার সেগুনবাগিচায়। এনএসআই হল বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস দমন, কাউন্টার ইন্টেলিজেন্স এবং বিদেশী গোয়েন্দাদের ক্ষেত্রে নেতৃস্থানীয় সংস্থা। এখানে যারা চাকুরী করে তারা অত্যন্ত সৎ এবং বিচক্ষণ হয়ে থাকে। খুব একটা তাদের অপরাধের খবর কিংবা তাদের কোন ভুল খুব একটা তাদের গন্ডি

আরও পড়ুন
language Change