তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট

আসাদ সিকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তোলপাড় চলছে টঙ্গীতে

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ
একটি স্যাটেলাইট টিভিতে মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে তোলপাড় চলছে টঙ্গীতে। সেখানে ছাত্রলীগ কর্মী আসাদ সিকদারের বিরুদ্ধে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন সংবাদকে কেন্দ্র করে বাদ, প্রতিবাদ, সংবাদ সম্মেলন ও মামলা দায়ের হয়েছে, চলছে আলোচনা সমালোচনা। দাবি করা হয়েছে, স্যাটেলাইট টিভির সাংবাদিক চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে আসাদ সিকদারের বিরুদ্ধে যা ইচ্ছে তাই অপপ্রচার চালিয়েছেন এমনকি তাকে মাদক ব্যবসায়ির তকমা লাগাতেও দ্বিধা করেননি। কোনরকম প্রমানাদি ছাড়া আসাদকে মাদক ব্যবসায়ি হিসেবে অভিযুক্ত করা এবং তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এরইমধ্যে
অসত্য, বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ কর্মী আসাদ সিকদার।


সংবাদ সম্মেলনে আসাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার সভাপতি মশিউর রহমান সরকার বাবুর কর্মী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পাশাপাশি দীর্ঘাদিন যাবত জমি ও মসলার ব্যবসা করে আসছি। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। আমি সেই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, তার মায়ের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে গত ১১ বছর আগে মরকুন এলাকায় সোয়া এক কাঠা জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে এবং তিন কাঠার একটি প্লটের কাজ নির্মাণাধীনসহ দুটি প্লট বায়না করা আছে। দেনার টাকা ও অংশীদারদের কাছ থেকে টাকা নিয়ে জমি বায়না করেছি। বর্তমানে আমি ব্যাংক লোনসহ প্রায় অর্ধকোটি টাকা দেনা রয়েছি। একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ পরিবেশন করিয়ে আমার সুনাম নষ্ট করছেন। এ সময় উপস্থিত ছিলেন, মরকুন গুদারাঘাট মসজিদেও ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবসায়ী দুলাল আহমেদ, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, লাভলুসহ এলাকার মুরব্বিরা।
এদিকে মনগড়া একাধিক সংবাদ প্রকাশ করে মানহানী এবং চাঁদা দাবির অভিযোগে মাসুদুল ইসলাম সুমন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর চীফ মেট্রোপলিটন আদালতে পৃথক ৩টি মামলাও করেছেন আসাদ সিকদার। মাসুদুল ইসলাম সুমন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভিতে কর্মরত। মামলায় তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪শে ফেব্রুয়ারি টঙ্গীর মরকুন বাসিন্দা ছাত্রলীগ নেতা আসাদ সিকদারকে জড়িয়ে মাদক বিক্রির টাকায় কোটি টাকার সম্পদ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয় মোহনা টেলিভিশনে। যার প্রতিবেদক ছিলেন মাসুদুল ইসলাম সুমন। প্রতিবেদনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একতরফা, মনগড়া মিথ্যা তথ্য তুলে ধরার অভিযোগ আনা হয়।
গত ৬ মার্চ বিজ্ঞ আদালতে ৫ লাখ টাকা চাঁদাবাজির একটি ও ৯ মার্চ ৫ কোটি টাকার মানহানীর একটি মামলা করেন তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারি ’দুর্নীতি তুলে ধরায় মামলার শিকার মোহনা টিভির সাংবাদিক’ শিরোনামে আরো একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মাসুদুল ইসলাম সুমন। এরপর পুনরায় ১৪ মার্চ আরো একটি ১০ কোটি টাকার মানহানির মামলা করেন ওই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে সাংবাদিক মাসুদুল ইসলাম সুমন চাঁদাদাবীর বিষয়টি অস্বিকার করে বলেন, তথ্যের প্রয়োজনে আসাদ সিকদারের সাথে আমার দুইবার মুঠোফোনে কথা হয়েছিলো। এখন পর্যন্ত তার সাথে দেখা হয়নি। আদালতের প্রতি আমি আস্থাশীল ও ন্যায় বিচার প্রত্যাশী। তদন্তে আমি দোষী হলে আদালত যা ব্যবস্থা নেবেন আমি তা অবশ্যই মেনে নেবো।
এব্যাপারে ছাত্রলীগ নেতা আসাদ শিকদার জানান, আমাকে জড়িয়ে ওই প্রতিবেদক মনগড়া মিথ্যা এবং উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে আমাকে কিশোরগ্যাং এর প্রধান এবং মাদক ব্যবসায়ী আখ্যা দেয়া হয়েছে। এসব করে আমি নাকি কোটি কোটি টাকার মালিক। এসব আদৌ সত্য নয়, এখানে আমার মান সম্মান হানী করা হয়েছে। তিনি আমার কাছে চাঁদা দাবী করেছেন, তা পূরণ না হওয়ায় সাংবাদিকতার নীতি, আদর্শ ভুলুন্ঠিত করে সামাজিকভাবে হেয় করা হয়েছে আমাকে। তাই আমি ন্যায় বিচার পেতেই বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ছাত্রলীগের একজন কর্মি হয়েও সামাজিক নানা কর্মকান্ডে আসাদ সিকদার অংশগ্রহণ করেন এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান। সিলেটে বন্যা চলাকালীন সময়েও তিন নিজ উদ্যোগে কর্মি সমর্থকদের নিয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রি সেখানে নিয়ে যান এবং টানা দশ দিন রান্না করা খাবার বিতরণ করেন। করোনাকালীন সময়ে টঙ্গীর বাসিন্দাসহ ফুটপাতে অবস্থান নেয়া মানুষজনের জন্য আসাদ সিকদারের সায়তা ছিল উল্লেখ করার মতো। এসব কর্মকান্ডে জনপ্রিয় হয়ে উঠেন আসাদ, এটাই অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চক্রের সদস্যরাই মূলত আসাদের বিপক্ষে সাংবাদিক লাগিয়ে তার সুনাম ক্ষুন্নের পাঁয়তারায় লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মহিউদ্দিন জামিল : রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগরকে সভাপতি ও দৈনিক চিত্র পত্রিকার রিপোর্টার এম রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২৩শে মার্চ) বিকালে রামপুরা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এসময় রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এবং অত্র ক্লাবের অপর দুই উপদেষ্টা কালের কন্ঠ পত্রিকার মাহমুদ হোসেইন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবর উপস্থিতিতে গঠিত এই কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার সিটি রিপোর্টার (রামপুরা) আখিনুর আক্তার ও বিজয় টিভির রিপোর্টার আশরাফুল ইসলাম সহ-সভাপতি, দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ, নিউজ টুয়েন্টি ফোরের রিপোর্টার শাহরিয়ার আলম ও মোহনা টিভির মেজবাহ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল টিভির রিপোর্টার

আরও পড়ুন
language Change