তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার আহ্বান-মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান দুই কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয় বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ শেরপুরে আমের মুকুলের স্বর্ণালী শোভা দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ! ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল বসতবাড়ির ওপর সেহরি কী? সময় ও অর্থ ইরানে হামলা চালাল ইসরায়েল ৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ! যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর থেকেই রহস্য আর নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। মর্গে পড়ে আছে ইকরার নিথর দেহ, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে দেখা মেলেনি স্বামী আলভী কিংবা তার পরিবারের কোনো সদস্যের। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ইকরার একমাত্র সন্তানকেও শেষবারের মতো মায়ের কাছে আনতে দেওয়া হয়নি।

ইকরার মৃত্যুর পর থেকে আলভীর পরিবারের সদস্যদের এমন রহস্যজনক নীরবতা ও অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। জানা গেছে, আত্মহত্যার খবর পেয়ে ইকরার পরিবারের পক্ষ থেকে আলভীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তখন তারা আশ্বাস দিয়ে বলেছিলেন, আসতেছি, একটু পরেই রওনা হচ্ছি। এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাব। তবে সেই ‘এক ঘণ্টা’ পেরিয়ে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত হাসপাতালে তাদের কারও দেখা মেলেনি। সংবাদমাধ্যম বা ইকরার পরিবারের অন্যান্য সদস্যরা যোগাযোগের চেষ্টা করেও আলভীর পরিবারের কোনো সাড়া পাননি। মাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে আনা হয়নি ইকরার সন্তানটিকেও, যা উপস্থিত সবার হৃদয়কে আরও ভারাক্রান্ত করে তুলেছে।

অন্যদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরও নেপালে অবস্থান করছেন অভিনেতা জাহের আলভী। কেন তিনি এখনো দেশে পৌঁছাতে পারেননি-এ নিয়ে যখন সমালোচনা চলছে, তখন আলভী তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই তিনি দ্রুত রওনা হতে পারেননি। তবে সব গুছিয়ে আজ দুপুরের ফ্লাইটেই ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা। উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে মর্গ থেকে ইকরার মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়মনসিংহে বিএনপির স্বারকলিপি প্রদান কালে বিএনপির নেতা কর্মীর উপর পুলিশের হামলার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কালে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করার কালে পুলিশ বাধা দিয়েছে। এ সময় প্রায় ১২/১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন,এড.নুরুল হক,কামরুজ্জামান লিটন,উত্তর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন,আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা নেতৃবৃন্দকে নিয়ে শান্তিপূর্ণভাবে স্বারকলিপি প্রদান করার আগ মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ

আরও পড়ুন
language Change