তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা

ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর অবস্থান নিয়ে এখন চরম রহস্যের সৃষ্টি হয়েছে। রবিবার নেপাল থেকে তার দেশে ফেরার গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি পুলিশও নিশ্চিত করতে পারছে না এই অভিনেতা বর্তমানে ঠিক কোথায় আত্মগোপনে রয়েছেন।

ইকরার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এরই মধ্যে পল্লবী থানায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় প্রধান আসামি হিসেবে স্বামী জাহের আলভী এবং তার মা অর্থাৎ ইকরার শাশুড়ি নাসরিন সুলতানা শিউলিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অগ্রগতি সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সংবাদমাধ্যমকে বলেন, “মামলা হয়েছে। তদন্ত চলমান। আসামিকে গ্রেফ্তার চেষ্টা চলছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে ছিলেন, তাই দেশে আসামাত্রই যাতে তাকে দ্রুত গ্রেফ্তার করা যায়, সে জন্য মামলার এজাহারের কপি ইতোমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কাছেও পাঠানো হয়েছে।

আলভীর দেশে ফেরা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও স্পষ্ট কোনো তথ্য নেই। মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি। ধোঁয়াশা, ধোঁয়াশা। তবে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।

অন্যদিকে, আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি করেছে, রবিবার বিকেলেই নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর অজ্ঞাত একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলে জানা গেছে। তবে এরপর থেকে তার ফোন নম্বর, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম পুরোপুরি বন্ধ থাকায় তার দেশে ফেরা এবং বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যু এবং এরপর মামলা হওয়ার পরও আলভীর এমন রহস্যজনক আত্মগোপনে বিনোদন অঙ্গনেও সমালোচনা চলছে। বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের অনেকেই মনে করছেন, এভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিলে আলভীর পরিস্থিতি আইনিভাবে আরও জটিল হতে পারে। তাদের মতে পরিস্থিতি সামাল দিতে ইকরার মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল সে বিষয়ে প্রকাশ্যে এসে তার স্পষ্ট বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আরও সাড়ে ৯ হাজার টন চাল এলো ভারত থেকে

স্টাফ রিপোর্টার: ভারত থেকে আরও ৯ হাজার ৫০০ টন চাল বাংলাদেশে এসেছে। এই চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। তিনি বলেন,গত ১৫ জানুয়ারি সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৫) ভারত থেকে ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি ইয়াং সেং ১৫১ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে

আরও পড়ুন
language Change