তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম মিলনায়তনে সাধারণ সভা শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল।

সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ সময় বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজেদের মতামত তুলে ধরেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

“শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, শিশু-কিশোররা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জিয়া শিশু কিশোর মেলা অগ্রজ দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিশু-কিশোরদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের সংগঠনের ভূমিকার কথাও তুলে ধরেন এবং নতুন কমিটির প্রতি শুভকামনা জানান।

সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর শিকদার। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সবার মতামতকে মূল্য দেওয়া হবে। দেশের সব জেলা থেকে আগত নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারা দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন অভিনেতা শিবাসানু এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘাটাল গ্রামে সোমবার ভোররাতে একটি সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় একটি ট্রাক্টরে প্রায় ৬০-৬১ জন ভক্ত ছিলেন। তারা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী কন্টেইনার ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান, যাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি আহতদের অবস্থা স্থিতিশীল। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, আলিগড় সীমান্তে এই মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। কন্টেইনার ট্রাকের চালককে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

আরও পড়ুন
language Change