তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ

আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা

আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনার আমতলী উপজেলায় বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের ব্যানার টানিয়ে দখলচেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইসফাক আহমেদ ত্বোহা, সবুজ উদ্দিন ম্যালাকার ও মঞ্জুরুল ইসলাম রিফাতসহ চারজন সোমবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে পুনরায় দখলের চেষ্টা করেন। তবে বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগের পূর্ববর্তী দলীয় কার্যালয়টি বিএনপির একাংশ দখলে নিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ বিএনপি নেতাদের। তাদের দাবি, বিভিন্ন মামলার আসামি হয়েও আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে পৌর শহরে ঘোরাফেরা করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এর আগে গত শুক্রবার সকালেও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন খাঁনের নেতৃত্বে কয়েকজন নেতা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের ব্যানার টানানোর চেষ্টা করেন। কিন্তু তখনও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।

বিএনপি নেতারা বলেন, পুলিশ প্রশাসনের নীরবতার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডাররা বারবার বিএনপি অফিস দখলের চেষ্টা করছে। তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া গত ১৩ নভেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোঃ সামসুল হকের বাড়ির সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার তিন মাস পার হলেও পুলিশ রহস্য উদঘাটন করতে পারেনি বলেও অভিযোগ করেন তারা। বিষয়টি নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইসফাক আহমেদ ত্বোহা বলেন, ওই অফিসটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। ৫ আগস্টের পর বিএনপির একাংশ সেটি দখল করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। তাই আমরা ব্যানার টানিয়ে অফিসটি পুনরুদ্ধারের চেষ্টা করেছি। এখানে বিএনপির কোনো দলীয় কার্যালয় নেই। এদিকে আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, পুলিশ প্রশাসনের নীরবতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডাররা বারবার দখলচেষ্টা চালাচ্ছে। কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা সাহস পাচ্ছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যানার টানিয়ে বিএনপি দলীয় কার্যালয় দখলের চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্ব পেলেন এআইজি কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক॥ পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইংয়ের দায়িত্বে ছিলেন। সোমবার পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। এদিকে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি মো. সোহেল রানাকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, ইন্সপেকশন-২ পদে বদলি করা হয়েছে।  

আরও পড়ুন
language Change