তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ বিভাগে কালবৈশাখীর ঝড়ের শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবে সরকার: ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রোসাটম মহাপরিচালকের মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হুমকি প্রদান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি সর্বোচ্চ সতর্কতা দেশের বিমানবন্দর যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল টস জিতে বোলিংয়ে বাংলাদেশ পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক লাঠি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে প্রাণ গেল এক বৃদ্ধের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান

বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন

বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনায় দুর্যোগের ঝুকি হ্রাসে খাকদোন নদীর তীর সংলগ্ন ৬২৮ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের দীর্ঘ রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ রিং বেড়িবাঁধ পরিদর্শন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

এ রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও পানির প্লাবন থেকে রক্ষা পাবে। বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভূমি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা কার্যালয়ের প্রধান মো. আল মামুন আজাদ, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, দুর্যোগপ্রবণ বরগুনার মধ্যে পোটকাখালী আশ্রয়ন প্রকল্পটি জোয়ার-ভাটার পানির কারণে তুলনামূলকভাবে বেশি ভুক্তভোগী ছিল। এ রিং বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বাসিন্দাদের প্রতিদিনের সংগ্রামের অবসান ঘটেছে। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কাজটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জাগোনারীকে ধন্যবাদ জানাই।

জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগপ্রবণ এ এলাকায় রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বিশেষ করে নারী ও শিশুরা জোয়ার-ভাটার পানির ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহযোগিতার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নে আরও উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন। প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সন্তোষ প্রকাশ করেন এবং জাগোনারী ও বিশ্ব খাদ্য কর্মসূচীকে ধন্যবাদ জানান।

এসময় তিনি বলেন, সরকারের পক্ষে এককভাবে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়। উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। জাগো নারী বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে। প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার স্থানীয় মানুষ যাতায়াত ও বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চট্টগ্রাম সংবাদদাতা: সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এ সময় ২০ জন আসামি ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন। এছাড়াও শুনানিতে আদালতে মামলার বাদী ও আলিফের পিতা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান রিপোর্টে সম্পৃক্ততা না পাওয়ায় এজাহারনামীয় ৩ জন আসামির নাম-ঠিকানা সঠিক না পাওয়ায় এবং তদন্তে প্রাপ্ত সুকান্ত দত্ত নামে একজন আসামির অব্যাহতির আবেদন করেন। আসামি সুকান্ত দত্তের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি,

আরও পড়ুন
language Change