তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি

‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
গণপূর্ত রক্ষণাবেক্ষণ সার্কেল ঢাকা-এর উচ্চমান সহকারী মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ভাড়া বাণিজ্য এবং নজিরবিহীন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ২০১১ সাল থেকে সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রশাসনের নাকের ডগায় তিনি গড়ে তুলেছেন এক দুর্ভেদ্য ‘দুর্নীতি সিন্ডিকেট’। সরকারি কোয়ার্টার, দোকান এবং ক্যান্টিনকে নিজের ব্যক্তিগত আয়ের উৎস বানিয়ে সরকারকে কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ এখন টক অব দ্য টাউন।
রাজস্বের টাকা নিজের পকেটে: সরকারি বাসাই যখন ‘ভাড়া ব্যবসা’
সাবেক কেন্দ্রীয় সচিবালয় (এনএসআই) ভবন সংলগ্ন এলাকার সরকারি বাসাগুলো ছিল তাজুলের ব্যক্তিগত আয়ের খনি। অভিযোগ রয়েছে, এনএসআই এলাকার ৫১টি ঘর থেকে তিনি প্রতি মাসে প্রায় ৫,০০,০০০ টাকা ভাড়া আদায় করছেন, যার এক পয়সাও সরকারি তহবিলে জমা পড়ে না। এছাড়া রাজারবাগ এলাকায় আরও একটি সরকারি কোয়ার্টার দখল করে এক বছর সম্পূর্ণ বিনা ভাড়ায় কাটান তিনি। বর্তমানেও নিজস্ব দখলে রাখা ৩টি বাসা থেকে প্রতি মাসে প্রায় ৪০,০০০ টাকা ভাড়া আদায় করে নিচ্ছেন তিনি। এই আবাসন বাণিজ্যে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব লোপাট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্যান্টিন বাণিজ্য ও ‘চাঁদাকরাজ’ খেতাব
পূর্ত ভবনের সাধারণ কর্মীদের কাছে তাজুল ইসলাম এখন “চাঁদাকরাজ” হিসেবে কুখ্যাত। অভিযোগ রয়েছে, ক্যান্টিন বরাদ্দ দেওয়ার সময় তিনি এককালীন ৫,০০,০০০ টাকা ঘুস নিয়েছেন এবং বর্তমানেও ওই ক্যান্টিন থেকে মাসিক ৩৫,০০০ টাকা হারে চাঁদা আদায় করছেন। সরকারি সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে প্রতিনিয়ত তিনি ও তার অনুসারীরা এই লুটতরাজ চালিয়ে যাচ্ছেন।
চাঁদাবাজির টাকায় অট্টালিকা: নেপথ্যে সিন্ডিকেট
তাজুলের এই অবৈধ আয়ের সাম্রাজ্য কেবল সরকারি জায়গাতেই সীমাবদ্ধ নেই। অনুসন্ধানে জানা গেছে, চাঁদাবাজির টাকা দিয়ে রাজধানীর নন্দিপাড়ায় ১০ কাঠা জায়গা কিনে সেখানে বর্তমানে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এই বিশাল নির্মাণযজ্ঞে তার সহযোগী হিসেবে কাজ করছেন মফিজ ও আলী হুজুর নামের আরও দুই ব্যক্তি। এই ত্রয়ীর সিন্ডিকেটই মূলত গণপূর্তের বিশাল এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে।
দখলদারিত্বের থাবা থেকে রক্ষা পায়নি আদালতও
তাজুলের আগ্রাসন থেকে রেহাই পায়নি বিচার বিভাগের প্রশাসনিক এলাকাও। প্রথম কোর্ট অব সেটেলমেন্ট এলাকায় আদালতের গাড়িচালকদের জন্য নির্ধারিত দুটি কক্ষ তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন। ফলে চালকরা থাকার জায়গা না পাওয়ায় আদালতের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছে। এছাড়া ২০১১ সাল থেকে ১ম ১২ তলা ভবনের পূর্ব পাশের একটি টিনসেড অবৈধভাবে দখল করে দীর্ঘকাল বসবাস করেছেন তিনি, যেখানে গ্যাস-বিদ্যুৎ বিল বাবদ সরকারের ক্ষতি হয়েছে প্রায় ২২,৬২,০০০ টাকা।

অ্যাকশন নিতে বাধা কোথায়?
বিস্ময়কর বিষয় হলো, গত ৩০ মার্চ ২০২৩ তারিখে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসব অনিয়মের বিস্তারিত তুলে ধরে লিখিত অভিযোগ দাখিল করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তাজুল ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রাষ্ট্রীয় সম্পদের এই প্রকাশ্য লুটতরাজ বন্ধে এবং অভিযুক্ত তাজুল ইসলামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন ফুঁসে উঠেছে সচেতন মহল। দ্রুত তদন্তের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার না করলে এই দুর্নীতি আরও শিকড় গাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার॥ আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ (অনুসন্ধান) কমিটি করা হয়েছে। আজ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সদস্য হলেন- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল

আরও পড়ুন
language Change