আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ করবে যুক্তরাষ্ট্র। আজ শনিবার রাতেই এমনটি ঘটতে যাচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি জানান, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।
স্কট বেসেন্ট বলেন, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। ইরান বিশ্বজুড়ে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা’ করছে। হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়েন মন্ত্রী।
এদিকে ইরানও একের পর এক হামলায় সফলতা পাচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা করেছে ইরান। এ হামলা সফল হওয়ার দাবি করেছে ইরান। দাবি অনুযায়ী, রাডারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার। একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই হামলাটি হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত