রুস্তম ফারাজীঃ
মাটি কেটে কৃষি জমি সংস্কার ও বিক্রির অপরাধে কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামের ছালেহা বেগম নামে এক বিধবা মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০৪-০৩-২৬) দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে সাগরদত্তকাটি গ্রামে এক বিশেষ অভিযান চালায়।
এ সময় ঘটনার সত্যতা মেলায় তৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ বিধবা মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। তবে উপজেলার বিভিন্ন স্থানে একটি মহল অবাধে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলেও অজ্ঞাত কারণে তারা প্রশাসনের হাত থেকে পার পেয়ে গেলেও একজন বিধবাকে জরিমানা করায় প্রশাসনের প্রতি এলাকাবাসীর এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। এবং প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত