মিজানুর রহমানঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: রাশেদুল ইসলাম রাশেদ।
সভায় শেরপুর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শহর ও মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আশ্বস্ত করেন যে, আসন্ন ঈদে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: সোহেল রানা; ডিআইও-১ জনাব মো: মিজানুর রহমান; টিআই-১ জনাব মো: মমিনুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত