মৌলভীবাজার প্রতিবেদকঃ
ইংল্যান্ডের চ্যারেটি সংগঠন 'সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ ক্যান্সার আক্রান্ত দরবেশ মিয়া, উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমসেরগঞ্জ এলাকার হৃদরোগে আক্রান্ত মো. মতিউর রহমান কাইয়ুম এবং সদর ইউনিয়নের পূর্ব বিরাহিমপুর এলাকার কিডনী আক্রান্ত সুবাস কুর্মীর হাতে ৫ হাজার করে ১৫ হাজার চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে শহরের আরামবাগ এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ নগদ অর্থ উপহার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক হাফিজ আহমদ, মো. আলফাজ উদ্দিন, শাহ জাবের আহমদ শাহীন, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাতিক বিকুল চক্রবর্তী, আরাফাত হোসেন, মো. রিপন, মো. আতিকুর রহমান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত