তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পাঠক সংখ্যা
638

এনামুল, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) পৌর সদরের বিজয় চত্বরে এই মানববন্ধনের আয়োজন করেন পৌর সদরের ০৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ। এই সময় প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষকে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ নিতে দেখা যায়।

জানা যায়, গত ২২ মার্চ পৌর সদরের ০৮ নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় এক বিবাহিত ছেলের সাথে অবিবাহিত মেয়ের পরকীয়া সম্পর্কের মীমাংসা করতে ওই ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান মোর্শেদ বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু, মেয়ের বাবা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনায় বসেন। পরে উপস্থিত সকলের সম্মতিতে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হয়। আলোচনায় গৃহীত সিদ্ধান্ত নিয়ে কোন পক্ষেরই কোন অভিযোগ ছিল না। তবে দুই পক্ষের অভিযোগ না থাকলেও পরদিন ২৩ মার্চ বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ শাখার সদস্য লাবিবুর রহমান লালন তার ‘সত্যের সন্ধানে’ নামক ফেইসবুক পেইজ থেকে আলোচনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। যেখানে দুই পরিবারের সকলের ছবি স্পষ্ট ছিল। ভিডিও প্রকাশের বিষয়টি জানতে পেরে মেয়েটি সেদিনই (২৩ মার্চ) শোয়ার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তবে ঘরের আড়ার ভেঙ্গে পড়ে যায় মেয়েটি। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা খুলে ভেতরে ঢুকলে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে পায়। পরে মেয়েটিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মেয়েটির বাবা একই দিন (২৩ মার্চ) লালন ও স্ত্রী শারমিনকে আসামী করে একটি এজাহার দেবীগঞ্জ থানায় জমা দেন। দেবীগঞ্জ থানা ২৭ মার্চ (সোমবার) এজাহারটি নথিভুক্ত করে।

এই ঘটনার প্রেক্ষিতে ২৮ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার মুষ্টিমেয় কয়েকজন সদস্যকে সাথে নিয়ে সাংবাদিক লালন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনটি এই সংগঠন ব্যতীত উপজেলার অন্য কোন সাংবাদিক সংগঠনের সমর্থন পায়নি। মানববন্ধন শেষে সংগঠনটির বেশ কয়েকজন সদস্য সংবাদ প্রকাশ করেন। যেখানে উল্লেখ করা হয় কাউন্সিলর মশিউর রহমান মোর্শেদ বাবু ঘটনার দিন (২২ মার্চ) সাংবাদিক লালন সরকারের স্ত্রী শারমিনের শ্লীলতাহানি করেন।

ভিত্তিহীন এই সংবাদের প্রেক্ষিতে পৌর সদরের ০৮ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার আপামর জনসাধারণ আজ (বৃহস্পতিবার) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এই সময় পৌর মেয়র আবু বকর সিদ্দীক আবু সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু একই আলোচনায় উপস্থিত থেকে যৌথভাবে বিষয়টির নিষ্পত্তি করলেও ঘটনার সুষ্ঠু সমাধান হয়নি বলে কাউন্সিলরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয় তা পুরো ভিত্তিহীন। সেদিন এলাকার শতশত মানুষের উপস্থিতিতে কাউন্সিলর বাবুর বিরুদ্ধে সাংবাদিক লালনের স্ত্রীকে শ্লীলতাহানির যে অভিযোগ আনা হয় সেটিও মিথ্যা। বক্তারা আরো বলেন, এই সংগঠনের যারা সদস্য তাদের বেশির ভাগই মাধ্যমিকের গণ্ডি পার করেনি, সাংবাদিকের ‘স’ ও জানে না। এদের দ্বারা সাংবাদিকতা কিভাবে সম্ভব প্রশ্ন তোলেন বক্তারা। বক্তারা অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২ নারী সংবাদকর্মীর সঙ্গে ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথেন কুরুচির্পূণ ও অশালীন মন্তব্য

ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে?

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা ৪০ ফিট রোড এলাকায় ভবন নির্মাণে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে রাজউক জোন ৫/১-এর ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে নিয়ম বহির্ভূত নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি। ভুক্তভোগী সূত্র জানায়, বসিলা ৪০ ফিট রোডের একটি বহুতল ভবনের মালিক মোমিন সাহেবের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করে উজ্জ্বল দেবনাথ তাকে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। অনুমোদনহীন নকশা ও নিয়ম লঙ্ঘন সত্ত্বেও কোনো ধরনের কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং অর্থের বিনিময়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনা বিচ্ছিন্ন নয়। উজ্জ্বল দেবনাথ দীর্ঘদিন ধরেই একই কৌশলে একের পর এক ভবন মালিকের কাছ থেকে ঘুষ আদায় করে আসছেন। রাজউকের নিয়ম

আরও পড়ুন
language Change