আলাউদ্দিন কবির, রংপুরঃ
রংপুরের লাহিড়ীহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও (পরলোকগতদের মাগফিরাত) কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ, ২০২৬) লাহিড়ীহাট শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজনে: লাহিড়ীহাট স্পোর্টিং ক্লাব ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত