তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন

নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের প্রতিবাদ এবং নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের নামোশংকরবাটী চৌমুহনী রোড সংলগ্ন এলাকায় দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এজন্য নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের চার জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. আকসানা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সমতা নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা আজিজা খাতুন, শিবগঞ্জ উপজেলার শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদউজ্জামান এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সদস্য ও মুন্নি মোল্লা হোমমেটের স্বত্বাধিকারী মুর্শেদা খাতুন মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব : বাস্তবতা ও প্রত্যাশা। মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-বর্তমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের নীতিমালা লিখিত করা এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ ও অর্থবহ ভূমিকা নিশ্চিত করা; নারী সংসদ সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা। এছাড়াও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নারীর প্রতি অসম্মানজনক, মর্যাদাহানিকর ও অশ্লীল শব্দ, বাক্য বা ভাষা ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অস্ত্র উদ্ধারসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল

কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের, সেক্রেটারী বেলাল হোসাইন,পৌর জামায়াতের আমীর ইব্রাহিম, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ অন্যরা। সমােশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কাযকর না হলে

আরও পড়ুন
language Change