হাফিজ খান,বরিশালঃ
পটুয়াখালীর বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তারের (১৯) মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) ভোর রাতের দিকে দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঢ়াড়ি বাড়ি থেকে মরা দেহ উদ্ধার করা হয়। নিহত মারিয়া আক্তার ওই ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে। তিন মাস আগে ২ নং ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিবাহ হয়। তখন থেকে তিনি শশুর বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিহত শিক্ষার্থী ফসলের পোকা মারার ওষুধ সেবন করেন। পরে বাউফল হাসপাতালে নিলে শারিরীক অবস্থার অবনতি হয় এবং চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে এম্বুল্যান্সেই তিনি মৃ"ত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি জানান, মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের বাবা রিয়াজ আকন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত