তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন

অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

প্রায় দুই বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: দেলোয়ার মৃধার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মহিপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলোয়ার মৃধা বলেন, প্রায় দুই বছর আগে একটি ছেলে-মেয়ের প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। কিন্তু বর্তমানে তার নিজ দলের কিছু ব্যক্তি ওই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি জানান, ডালবুগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোনখোলা এলাকায় আমেনা বেগমের মেয়ের সঙ্গে মঠবাড়িয়া এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। একদিন ওই যুবক মেয়েটির সঙ্গে দেখা করতে এলে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে তাদের বিয়ে দিয়ে দেন। তবে ঘটনার প্রায় দেড় বছর পর তার মানহানি করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেলোয়ার মৃধা দাবি করেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম ও রুহুল আমিন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপপ্রচার বন্ধের দাবি করেন।

সংবাদ সম্মেলনে জমিজমা সংক্রান্ত একটি বিষয়ও সামনে আসে। এ বিষয়ে স্থানীয় নাসা মৃধা বলেন, বারেক নামের এক ব্যক্তির সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত লেনদেন তারা নিজেরাই মীমাংসা করেছেন। তিনি অভিযোগ করেন, ডালবুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তাকে শিখিয়ে দেন যেন তিনি টাকা লেনদেনের বিষয়টি দেলোয়ার মৃধার সঙ্গে হয়েছে বলে উল্লেখ করেন। এ সময় আমেনা বেগম বলেন, তার মেয়ে মিমের সঙ্গে পার্শ্ববর্তী বরগুনা জেলার আজিজুলের প্রেমের সম্পর্ক ছিল। আজিজুল মেয়ের সঙ্গে দেখা করতে এলে স্থানীয় কিছু যুবক তার কাছ থেকে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে বিষয়টি দেলোয়ার মৃধাকে জানালে তিনি মোবাইল ফোনটি উদ্ধার করে দেন।

তিনি আরও দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তাকে টাকা নেওয়ার বিষয়ে দেলোয়ার মৃধার নাম বলতে শিখিয়ে দেন। বাস্তবে এ ঘটনায় দেলোয়ার মৃধার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান। এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বলেন, ভিডিও করার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কে ভিডিওটি আপলোড করেছে তা তিনি জানেন না। এ প্রসঙ্গে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খান বলেন, বিষয়টি জানার জন্য সংশ্লিষ্টদের থানা বিএনপির কার্যালয়ে ডাকা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেদোয়ান কাজী, প্রচার সম্পাদক আল-আমিন হাওলাদার, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি কুদ্দুস হাওলাদার, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, অর্থ সম্পাদক এম পলাশ সরকার, সহযোগী সদস্য আল আমিন অনিকসহ অন্যান্য সদস্যরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার

বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার

হাফিজ খান, বরিশালঃ বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল প্রায় ৪টার দিকে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বরগুনা শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার বড় মেয়ে আরাধ্য বিশ্বাস (১২) এবং ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকবাংলোর কর্মচারীরা দীর্ঘ সময় ধরে একটি কক্ষের দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোয় ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই অবস্থান করতেন। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন
language Change