মিজানুর রহমান, শেরপুরঃ
ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলার সকল সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের পর চা আড্ডার আয়োজন ও করা হয়। ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাংবাদিক দৈনিক ইনকিলাবের শেরপুর জেলা স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, জি এম আজফার বাবুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সহসভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলা-উপজেলা পর্যায়ের ২ তাধিক সাংবাদিক অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত