তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে মোজতবা খামেনির নাম। তিনি প্রয়াত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি এক্সপার্ট-এর ভোটে মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ইরানে সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্বে থাকা ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এই পরিষদ ভোটাভুটির মাধ্যমে তাকে নির্বাচিত করে। নতুন নেতার প্রতি দেশবাসীকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছে পরিষদটি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান বলে জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা ক্ষমতায় থাকার সময় থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে তিনি দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি)-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

দীর্ঘদিন ধরেই আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় ছিল। যদিও ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি নিজে এ বিষয়ে প্রকাশ্যে কখনো মন্তব্য করেননি। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধ-এর শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। পরে নব্বইয়ের দশকের শেষ দিকে কোম শহরের ধর্মীয় সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতাও করেন।

মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে অফিস অব দ্য সুপ্রিম লিডার-এর একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী যোগাযোগ গড়ে তুলেছিলেন। অনেক বিশ্লেষকের মতে, তিনি ইরানের ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ার ব্রোকার হিসেবে পরিচিত ছিলেন। তবে তার উত্থান বিতর্কমুক্ত ছিল না। ২০০৫ ও ২০০৯ সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদ-এর বিজয়ে নেপথ্যে তার ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০০৯ সালের নির্বাচন-পরবর্তী আন্দোলন এবং ২০২২ সালে জিনা মাহসা আমিনি-র মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে পরিচালনায় তার সম্পৃক্ততার বিষয়েও বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

২০২২ সালের আগস্টে কোম সেমিনারির সঙ্গে সংশ্লিষ্ট একটি মাধ্যম তাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করে। অনেক পর্যবেক্ষক মনে করেন, ধর্মীয় পাণ্ডিত্যের স্বীকৃতির পাশাপাশি এটি তাকে ভবিষ্যৎ সুপ্রিম লিডার হিসেবে প্রস্তুত করার একটি অংশ ছিল। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময়ে দায়িত্ব নিলেন, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইরান। দীর্ঘদিন পর্দার আড়ালে কাজ করলেও এখন তাকে প্রকাশ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে মন্তব্য করেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত করতে হবে। তবে ট্রাম্পের এ বক্তব্যকে উপেক্ষা করেই ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকেই দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেয়া চৌধুরী: এন এসআই এর ভয় দেখিয়ে উলুদাহ বাদালদি , উত্তরা ও এলাকায় আতঙ্ক ভূমিদস্যু নাজমুলের বিরুদ্ধে সংবাদের যে ধরে , সাংবাদিককে প্রাণনাশের হুমকি! সাংবাদিক পেশা নিয়ে কূটনীতি করার প্রতিবাদে সংশ্লিষ্ট থানার অভিযোগ এবং এমএসআই এর মহাপরিচালক বরাবর আবেদন করলে , অদৃশ্য শক্তির ইশারায় হুমকিদাতা এবং নাজমুলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর প্রতিবাদে  জাতীয় প্রেসক্লাবের  সামনে আজ এক মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই এর সদর দপ্তর ঢাকার সেগুনবাগিচায়। এনএসআই হল বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস দমন, কাউন্টার ইন্টেলিজেন্স এবং বিদেশী গোয়েন্দাদের ক্ষেত্রে নেতৃস্থানীয় সংস্থা। এখানে যারা চাকুরী করে তারা অত্যন্ত সৎ এবং বিচক্ষণ হয়ে থাকে। খুব একটা তাদের অপরাধের খবর কিংবা তাদের কোন ভুল খুব একটা তাদের গন্ডি

আরও পড়ুন
language Change