বিশেষ প্রতিনিধি:
আসসালামু আলাইকুম,
আমার প্রিয় সন্মানিত ১১ নং সোনাতনী ইউনিয়নবাসী,
আমি মোঃ শরীফুল ইসলাম শরীফ (এম.এ) সাংবাদিক ও মানবাধিকার কর্মী। সাবেক সহ-সভাপতি, ঢাকা কলেজ, ছাত্রদল ও
সাবেক,বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন।
আমি অতন্ত্য গর্বিত যে,আপনাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক প্রয়াত ফজলুল হক ফটিক মাস্টারের ছোট সন্তান। আমার বাবা ছিলেন, সোনাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। তিনি, মানুষের কাছে একজন খাঁটি মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছিলেন। তিনি ছিলেন, একজন আদের্শবান শিক্ষক, মানুষ গড়ার কারিগর। ছোট বেলা থেকেই বাবার আদের্শ কে নিজের মধ্যে ধারণ করে সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জানি না,কতটুকু আপনাদের পাশে থাকতে পেরেছি। তবে, আমার পরিবারের প্রতি আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি অনুপ্রেণীত হয়েছি। আমিও সিদ্ধান্ত নিয়েছি,আমৃত্যু/জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। এর জন্য আপনাদের দোয়া,ভালোবাসা ও সমর্থন প্রার্থনা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলায় ঘর ছাড়া পরিবার ছাড়া দিন পার করেছি এবং অসংখ্য বার কারাবন্দী হয়েছি। দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জণগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম এবং জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের সাবেক ছাত্রদলের সহকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলাম। এখন ফ্যাস্টিস মুক্ত নতুন বাংলাদেশ।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আগামী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যে দায়িত্ব কাঁধে নিতে চাই, তা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়-এটি আমার প্রিয় মাতৃভূমি সোনাতনী ইউনিয়ন বাসী কে সেবা করার একটি আমানত।
আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা ও দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। ক্ষমতা নয়, আমি চাই আপনাদের সেবক হিসেবে থাকতে,পদ নয়, আমি চাই আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে।
আমি যেন সততা, ন্যায়, সাহস ও দায়িত্ববোধ নিয়ে আপনাদের সেবা করতে পারি-সেজন্য মহান আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় সত্যের পথে থাকতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারি এবং ১১ নং সোনাতনী ইউনিয়নের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারি-এই কামনা করি।
প্রিয় মাতৃভূমি সোনাতনী ইউনিয়ন ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোন দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গিকার ব্যক্ত করছি,নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ায় আমি প্রতিজ্ঞাবদ্ধ। কালের স্বাক্ষী রাক্ষসী যমুনা নদীর ভাঙন থেকে আমাদের প্রিয় জন্মভূমি সোনাতনী ইউনিয়ন রক্ষা করবো ইনশাআল্লাহ।
এছাড়াও আমরা অতন্ত্য ভাগ্যবান যে,আমরা প্রতিমন্ত্রী পেয়েছি। আমাদের ইউনিয়নের উন্নয়নের মাধ্যমে সামনে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে সক্ষম। আামাদের সিরাজগঞ্জ-৬ আসনের প্রিয় নেতা জণগণের আস্থা প্রতীক প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত ভাইয়ের সহযোগীতায় আমি সোনাতনী ইউনিয়নের সকল উন্নয়নের ক্ষেত্রে বাস্তবায়নে ভূমিকা রাখতে প্রিয় নেতা প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত ভাইয়ের জন্য আপনাদের সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল।
☞আমার অঙ্গীকার..
➤নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা বাস্তবায়ন।
➤মাদকমুক্ত সমাজ গঠন
➤গ্রামের রাস্তা-ঘাট উন্নয়নে কার্যকর উদ্যোগ।
➤যুবসমাজের কর্মমুখী পথ তৈরি।
➤যবুসমাজ কে মাদক থেকে রক্ষা করতে স্থায়ীভাবে খেলার মাঠ প্রতিষ্ঠা করা।
➤নবীন-প্রবীণের যথাযথ মূল্যায়ন নিশ্চিতকরণ।
➤কৃষক, চাকরিজীবী ও বেকারদের সর্বোচ্চ সহযোগিতা।
➤শিক্ষার মান উন্নয়নে বাস্তব পদক্ষেপ।
➤ইউনিয়নের সকল অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগ।
আপনাদের আন্তরিক দোয়াই হবে আমার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সেবায় আমাকে কবুল করেন।
দোয়া,ভালোবাসা ও সমর্থন প্রার্থী,
সাংবাদিক ও মানবাধিকার কর্মী
মোঃ শরীফুল ইসলাম শরীফ(এম.এ)
চেয়ারম্যান পদপ্রার্থী,
১১ নং সোনাতনী ইউনিয়ন পরিষদ।
সোনাতনী,শাহজাদপুর, সিরাজগঞ্জ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত