ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে শহরের লেবার হাউজ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইনডিজিনাস পিপলস ডেভলাপমেন্ট সার্ভিসেসের (আইপিডিএস) সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন সরকার।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সহ-সভাপতি সবিতা গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, ইন্ডিজিনিয়াস পিপলস ডেভোলাপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর ফিল্ড অফিসার সুমন কৈরী প্রমুখ। আলোচনা সভা শেষে লেবার হাউজ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত