তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ারজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ
পাঠক সংখ্যা
638

জায়েদ মাহমুূদ রিজন, শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দ থাকা পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করে মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের একটি ডিলার প্রতিষ্ঠান। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য টিসিবির পণ্য বরাদ্দ ছিল। তবে বিতরণের সময় স্থানীয় ভোক্তারা পণ্যের ঘাটতির অভিযোগ তুললে বিষয়টি সামনে আসে।

পরে উপস্থিত জনতার চাপে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হলে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য রহস্যজনকভাবে নেই। এতে লাইনে অপেক্ষমাণ শতাধিক ভোক্তার মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া স্বল্পমূল্যের টিসিবি পণ্য একটি অসাধু চক্রের মাধ্যমে গোপনে সরিয়ে ফেলা হচ্ছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একইভাবে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন ভোক্তার পণ্য গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তিনি ট্রাকে থাকা কয়েকটি খালি তেলের কার্টুন উদ্ধার করেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। বিতরণকারী প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানতাম না। পরে জানতে পেরে অন্য একটি ট্রাকে করে পণ্য পাঠানো হয়েছে। তবে বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া টিসিবির পণ্য নিয়ে কারসাজির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের অনিয়ম আরও বাড়বে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজশাহীতে বিপিএল কবে, জানাল বিসিবি

ডেস্ক রিপোর্ট: নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিচালক মাহবুবুল আনামকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান মনোনীত করা হয়। সবশেষ কয়েকটি আসরে তিন ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। গুঞ্জন আছে ভেন্যু সংখ্যা বাড়তে পারে ভবিষ্যতে। চার নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা কতটা। আজ (রোববার) রাজশাহীতে টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি। সঙ্গী হিসেবে ছিলেন বিসিবি পরিচালক মাহবুবুল আনামও। সেখানে রাজশাহীর ক্রিকেট ম্যাচ কবে মাঠে গড়াবে জানতে চাইলে মাহবুব আনাম বলেন, ‘রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি।

আরও পড়ুন
language Change