তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
‎উৎপাদনে আবারো রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাসের হার ৮০.৩৬ শতাংশ হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবানন লবণচরা থানার নির্মাণ কাজ পরিদর্শন করলেন কেএমপি কমিশনার রংপুরে সড়ক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বপ্নের মানবিক সহায়তা বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ​ নবম পে স্কেল নিয়ে সুখবর, জানা গেল সম্ভাব্য সময় চলন্ত বিমান থেকে দরজা খুলে ঝাঁপ দিলো যাত্রী এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের মানববন্ধন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে এলো নতুন তথ্য শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জেড ক্যাটাগরিতে নামল আরো ১০ ব্যাংক ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত‎‎ সংরক্ষিত নারী আসনে শপথ আজ সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলির নীতি অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করায় চাটখিলে ছাত্রলীগ কর্মীর জরিমানা তেল সংকটে বন্ধ যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস হত্যাচেষ্টা হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবহাটায় গরুর ডাক্তারের চিকিৎসায় গৃহবধুর মৃত্যু ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ শ্রমিকের দুপুর গড়াতেই আঁধারে ডুববে আকাশ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী ৪৯৮ প্রস্তাবের ডিসি সম্মেলন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভা প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎

সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা

সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

চ্যানেল এস-এর প্রয়াত সাংবাদিক তরিক শিবলীর গ্রামের বাড়িতে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৭ মার্চ দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ৮ মার্চ বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ দুপুর আনুমানিক ৩টার সময় স্থানীয় বাসিন্দা মো. বাইজিদ (২৭), মোসাঃ ঝর্ণা বেগম (৪০) ও মো. ফারুকের (২৬) নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক তরিক শিবলীর পৈত্রিক বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় এবং বাড়িতে থাকা মিস্ত্রি ও পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে গত ২১ ফেব্রুয়ারি এই চক্রটি বাড়ি থেকে ১.৫ টন রড, ৪টি বড় কড়ই গাছ এবং ৮০ বস্তা সিমেন্টসহ প্রায় ৩ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। সর্বশেষ হামলার ঘটনায় তারা আরও প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতিসহ তাণ্ডব চালায়।

এ ঘটনায় প্রয়াত সাংবাদিকের ফুফু ফাহমিদা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে পরিবারটিকে ক্রমাগত হুমকি দিচ্ছে। পুলিশের এই রহস্যজনক ‘টালবাহানা’ ও নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তরিক শিবলীর স্বজনরা।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে থানা পুলিশ। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক থাকলেও দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সাহসী সাংবাদিক তরিক শিবলীর মৃত্যুর পর তাঁর পৈত্রিক ভিটা দখলের অপচেষ্টা ও পরিবারের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য যে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সেই ঐতিহাসিক দিনটি আজও সাংবাদিক মহলে এক শোকাতুর স্মৃতি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন চ্যানেল এস-এর তৎকালীন সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী। সেদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে তিনি একাধারে ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে একাধিকবার সরাসরি (লাইভ) সম্প্রচারে যুক্ত ছিলেন। মাইক্রোফোন হাতে দায়িত্ব পালনরত অবস্থায় ভর দুপুরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পেশাগত মাঠেই একজন সাংবাদিকের এমন অকাল প্রয়াণ সাংবাদিকতার ইতিহাসে এক বিরল ও হৃদয়বিদারক ঘটনা।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন তৎকালীন মহামান্য প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল সেই সাহসী কলম সৈনিকের প্রয়াণে। অথচ আজ সেই সাংবাদিকেরই পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা করছে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছে

স্টাফ রিপোর্টার:  শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন: বিগত ১৫ বছরের শাসনামলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের সৃষ্টি হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ হলো চুরির বর্ণনা দেয়া, চোর ধরা নয়। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা মিলে চোর চোরতন্ত্র করেছে। বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ অর্থ তছরুপ হয়েছে। সেই সঙ্গে দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। এর আগে, রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। তিনি বলেন, এই স্বৈরাচারী শাসনব্যবস্থার ভয়ে উন্নয়ন সহযোগীদের অনেকেই সরকারের চাপিয়ে দেয়া উন্নয়নের বয়ানকে বৈধতা দিতে বাধ্য হয়েছেন। মোট ১২ জন নামজাদা অর্থনীতিবিদ নিয়ে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছিল। একটি প্রতিনিধিত্বশীল

আরও পড়ুন
language Change