তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’

১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গত ১৫ বছর বিএনপির লোকজন খেতে পারেনি, তখন আওয়ামী লীগের লোকজন খেয়েছে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, তাই বিএনপির লোকজন খাবে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জালাল উদ্দিন ফকির ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারদের সঙ্গে আলোচনা করছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, নতুন করে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ডিলারকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে বিএনপির সমর্থকদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভিডিওতে নতুন ডিলারদের উদ্দেশে তিনি বলেন, চাল বিতরণের সময় বিএনপির লোকজনকে অগ্রাধিকার দিতে হবে। কারণ গত ১৫ বছর তারা খেতে পারেননি, তখন আওয়ামী লীগের লোকজন খেয়েছে। এছাড়া তিনি বলেন, আপনারা একটু কম-বেশি চুরি করবেন। আর গত ১৫ বছর যারা খেয়েছে, তাদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে তাদের দেবেন। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন?

তবে ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন জালাল উদ্দিন ফকির। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিওটি আসল নয়। আমি এ ধরনের কোনো কথা বলিনি। প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়া একটি ভুয়া আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে। আমি কোনো ডিলারের সঙ্গে এমন কথা বলিনি। এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, ভিডিওটির বিষয়টি তাদের নজরে এসেছে। তবে জালাল উদ্দিন ফকির বর্তমানে দলে কোনো পদ-পদবিতে নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও আমতলী উপজেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজ করার একটি অডিও ভাইরাল হয়েছিল। সেখানে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি ওই প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন এবং প্রতিটি ইউনিয়নে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাবের কথাও জানান। যদিও দলীয় পদধারী নেতারা মাঠে না নামলেও সাধারণ কর্মী-সমর্থকদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার কথাও তিনি বলেন। এ ঘটনার পর ২০২৪ সালের জানুয়ারি মাসে জালাল উদ্দিন ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল রিপোর্টার্স (এপিআর)-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ এ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল রিপোর্টার্স (এপিআর) নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইফতারপূর্ব এক আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে আংশিক নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনীতরা হলেন- সভাপতি ইউসুফ আলী (মাই টিভি), সহ-সভাপতি জাহিদুল ইসলাম রনি (সংবাদ প্রতিদিন), সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মুহিব (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক উমর ফারুক (সংবাদ সারাবেলা), অর্থ সম্পাদক জেহাদ চৌধুরী, (দৈনিক সময়), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মৃধা ( দিনকাল), প্রচার সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), সাংস্কৃতিক সম্পাদক হুমায়রা ফারুকী (জিটিভি), ক্রীড়া সম্পাদক এম এস নাঈম (ঢাকা টাইমস), এছাড়া কার্য্যনির্বাহী সদস্য সুমন প্রামানিক (নাগরিক সংবাদ) ও জাহিদ রহমান (আরটিভি) মনোনীত হয়েছেন। এপিআর নামে নতুন এই সংগঠন বিভিন্ন রাজনৈতিক বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা, পরষ্পরের মধ্যে

আরও পড়ুন
language Change