মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টায় অত্র শাখা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী অফিসার মো: তাজিমুল হক।
এসময় উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মো: হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মো: মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারটর মো: আখতারুল হক, এস এম ট্রেডিং-এর প্রোপারটর মোঃ তরিকুল ইসলাম, মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারটর মো: গোলাম কিবরিয়া (টনিক), সাউথইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী অফিসার মো: কবির হোসেন, সিনিয়র অফিসার মো: আখতারুজ্জামান, অফিসার মোঃ আব্দুল কাইউম ও অফিসার মো: বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় শাখা ব্যবস্থাপক মো: তাজিমুল হক বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাবে। দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত