তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা

ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ

ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টঃ

বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্য দিবালোকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে গাছ চুরির মামলার বাদী ও এক নারী নেত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ মার্চ দুপুরে ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তদন্ত ও শুনানি চলাকালীন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া ব্রিজ সংযোগ সড়ক থেকে প্রায় ২৩টি বিভিন্ন প্রজাতির গাছ বিনা দরপত্রে কেটে নিয়ে যান স্থানীয় কাঠ ব্যবসায়ী মো: মুনজিল হক (৫৮) ও তার সহযোগীরা। এ ঘটনায় মো: আব্দুল মান্নান (৫৮) বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে ১০ মার্চ দুপুর সাড়ে ১২ টায় ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা বন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক শুনানি ধার্য করা হয়। শুনানি চলাকালীন ১নং বিবাদী মো: মুনজিল হক এবং ২নং বিবাদী মোঃ মাহমুদুল হাসান সুমন (৪০) তাদের দলবল নিয়ে পরিষদ কার্যালয়ে প্রবেশ করে বাদী ও সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ধুনট উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোছাঃ আয়েশা আকতার পলি (৩৮) এই গালিগালাজের প্রতিবাদ করলে বিবাদীপক্ষ চড়াও হয়। তারা বাদী আব্দুল মান্নান ও নেত্রী পলিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের চিৎকারে হামলাকারীরা প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এই বিষয়ে ধুনট থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আতিকুল ইসলাম বলেন, আমি বর্তমানে বাইরে আছি, থানায় গিয়ে বিষয়টি বিস্তারিত দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অভিযোগকারী আব্দুল মান্নান বলেন, সরকারি গাছ চুরির প্রতিবাদ করায় এবং আইনি প্রক্রিয়ায় আসায় আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নেছারাবাদে খেয়া ঘাট ইজারার টাকা লুট

  স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে জিলবাড়ি কলারদোয়ানিয়া খেয়াঘাট ইজারার টাকা লুট করেছেন বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। খেয়া চালক কবির বলেন, গত বছর মিঠু ও আমি ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকায় ঘাট ইজারা নিয়েছিলাম। এবছর চেয়ারম্যান এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা চেয়েছে যা নিয়ে দর কষাকষি চলছে। বর্তমানে পরিষদের খাস আদায় চলছে। এ ঘটনায় ইউনিয়নের সচেতন জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পায়নি। এব্যাপারে অভিযুক্ত বলদিয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান মুঠোফোনে বলেন, এই খেয়াঘাট কখনোই ডাক দেওয়া হয় না। খাস কালেকশন করা হয়। ওপেন ডাক দেওয়া যায় না। দুই পাড়ের অনেক মানুষের যাতায়াত এ ঘাট দিয়ে। ওপেনে ডাক দিলে অনেক লোকজন আসে অনেক টাকা

আরও পড়ুন
language Change