স্টাফ রিপোর্টার॥
দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে মোহনা টিভিতে প্রচারিত হয় জনপ্রিয় অনুষ্ঠান ‘সাড়া দাও বাংলাদেশ’। এটি একটি অনুসন্ধানীমূলক আলোচনা অনুষ্ঠান, যেখানে দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন, নীতি-নির্ধারণী বিষয় এবং জনগণের প্রত্যাশা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়।অনুষ্ঠানটিতে নিয়মিতভাবে রাজনীতিবিদ, বিশ্লেষক, গবেষক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে অংশ নেন। তারা নিজেদের মতামত ও বিশ্লেষণের মাধ্যমে সমসাময়িক ইস্যুগুলো তুলে ধরেন এবং দর্শকদের সামনে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
‘সাড়া দাও বাংলাদেশ’ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এটি সম্প্রচারের মাধ্যমে দর্শকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ জানতে পারেন।সমসাময়িক বিষয়ভিত্তিক বিশ্লেষণ, অতিথিদের সরাসরি মতামত এবং প্রাণবন্ত আলোচনার কারণে ‘সাড়া দাও বাংলাদেশ’ ইতোমধ্যে দর্শকদের কাছে একটি জনপ্রিয় আলোচনা অনুষ্ঠানে পরিণত হয়েছে।
পবিত্র রমজান মাসে ‘সাড়া দাও বাংলাদেশ’ এর কোন পর্ব রেকর্ড বা প্রচারিত হয় নি। এ সম্পর্কে জানতে চাইলে মোহনা টিভির নিউজ এডিটর (অনলাইন) ও ‘সাড়া দাও বাংলাদেশ’ অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক মুহাম্মদ আবু আবিদ বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম। আপনারা দেখেছেন আমরা আমাদের সিডিউল এর চেয়ে অতিরিক্ত অনেকগুলো পর্ব করেছি। মোহনা টিভির নির্বাহী পরিচালক ও ‘সাড়া দাও বাংলাদেশ’ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা এম এ মালেক মহোদয়ের নির্দেশনায় আমরা ঈদের পরই নতুনরুপে অনুষ্ঠানটি নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার পরিকল্পনায় এগোচ্ছি। আপনারা অনুষ্ঠানটিতে অনেক ভিন্নতা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। এবার আমরা ক্রাইম পর্ব নিয়ে হাজির হবো। আলোচনার পাশাপাশি সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ-অনিয়ম নিয়ে আমরা ক্রাইম পর্ব সাজাবো। আশা করি সাড়া দাও বাংলাদেশ এবার অনুসন্ধানী অনুষ্ঠানের পূর্ণতা পাবে। বাকি চমক দেখার জন্য অনুষ্ঠান সম্প্রচারের জন্য অপেক্ষা করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত