মিজানুর রহমান, শেরপুরঃ
শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হলুদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে হলুদ ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নতমানের হলুদের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং হলুদ চাষে আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত