তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ

সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান

সাদাকাতুল ফিতরের আলোচনা মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান
পাঠক সংখ্যা
638

মো: শাহ আলমঃ

আমলীগোলা ছোট জামে মসজিদের জুমার খুতবায় রোজার পরিশুদ্ধি ও দরিদ্রদের সহায়তায় ফিতরার ওপর গুরুত্বারোপ ১৩ মার্চ (শুক্রবার) পুরান ঢাকার আমলীগোলা ছোট জামে মসজিদে জুমার খুতবায় খতিব মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সদাকাতুল ফিতরের গুরুত্ব ও তা আদায়ের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। খুতবায় তিনি বলেন, মুসলমানরা বর্তমানে পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছেন। এ সময়ের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী (সা.)-কে অসংখ্য নেয়ামত দান করেছেন, যার মধ্যে মাহে রমজান ও লাইলাতুল কদর বিশেষ মর্যাদাপূর্ণ। তিনি বলেন, রমজান মাসে রোজা পালনের পাশাপাশি যাকাত, ইতিকাফসহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পায়।

এসব আমলের ধারাবাহিকতায় সদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রোজার পূর্ণতা লাভ এবং সমাজের দরিদ্র মানুষের সহায়তার জন্য বিধান করা হয়েছে। মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান বলেন, সদাকাতুল ফিতর প্রদানের দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমত, রোজা পালনের সময় অনিচ্ছাকৃত ভুলত্রুটি বা বেহুদা কাজের কারণে যে ত্রুটি সৃষ্টি হয়, ফিতরা সেই রোজাকে পরিশুদ্ধ করে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের দিনে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রয়োজন পূরণ করা। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসূলুল্লাহ (সা.) সদাকাতুল ফিতর ফরজ করেছেন যাতে রোজাদার অশ্লীল কথা ও অনর্থক কাজ থেকে পবিত্র থাকে এবং দরিদ্ররা খাদ্য লাভ করতে পারে। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম; পরে আদায় করলে তা সাধারণ সদকার সমতুল্য হয়।

খুতবায় তিনি আরও বলেন, সদাকাতুল ফিতর প্রত্যেক স্বাধীন মুসলমানের ওপর ওয়াজিব, যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং তা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়। তবে যাকাতের মতো এক বছর পূর্ণ হওয়া ফিতরার ক্ষেত্রে শর্ত নয়, নির্ধারিত সময়ে নিসাব পরিমাণ সম্পদ থাকলেই ফিতরা ওয়াজিব হয়ে যায়। তিনি জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী আটা, গম, যব, খেজুর, কিশমিশ বা পনির-এগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। ফিতরার পরিমাণ হিসেবে গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা (প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা (প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২৪৭৫ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২৬৪০ টাকা এবং পনির দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২৮০৫ টাকা প্রদান করতে হবে। মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি বা তার সমমূল্য অর্থ দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।

ফিতরার পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই শুধুমাত্র সর্বনিম্ন হিসাব অনুযায়ী ফিতরা আদায় করেন। অথচ সামর্থ্যবান ব্যক্তিদের উচিত উত্তম ও বেশি মূল্যমানের পণ্য অনুযায়ী ফিতরা প্রদান করা। কারণ ইসলামে উত্তম দান সেইটি, যা দানকারীর কাছে সর্বোত্তম ও মূল্যবান। খতিব আরও বলেন, ঈদের নামাজে যাওয়ার আগে সদাকাতুল ফিতর আদায় করা উত্তম। তবে দরিদ্রদের সুবিধার জন্য ঈদের এক বা দুই দিন আগেও তা আদায় করা যেতে পারে। খুতবার শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, যদি কারও ওপর ফিতরা ওয়াজিব না-ও হয়, তবুও নফল হিসেবে ফিতরা প্রদান করলে রোজার পবিত্রতা রক্ষা হওয়ার পাশাপাশি একজন অসহায় মানুষের উপকার সাধিত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা দলটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়। এতে আরও বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো— ১. জাতীয়তাবাদী যুবদল ২. জাতীয়তাবাদী ছাত্রদল ৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪. জাতীয়তাবাদী

আরও পড়ুন
language Change