তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিশ্বকাপ ফুটবল উম্মাদনা জার্মানীর পতাকার আদলে নাটোরে সাজলো পুরো বাড়ি টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা ধর্ষণ মামলার অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা

ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান

ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

ধনী অভিনেতাদের তালিকায় আবারও নতুন মাইলফলক স্পর্শ করেছেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান। ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট এই নতুন অর্জনকে সামনে এনেছে। তালিকায় স্থান করে নিলে প্রমাণ করলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্র্যান্ড সাম্রাজ্য গড়ে তোলায়ও তিনি সমান সফল। বলিউডের কিং-শাহরুখ খান-আর কেউ নন।

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। এই বিশাল সম্পদের কারণে তিনি শুধু বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাই নন, বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন। হুরুনের এই তালিকা প্রকাশিত হয় ৫ মার্চ। এতে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সম্পদের হিসাব ধরা হয়েছে। তালিকায় বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন। এর আগে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

যদিও এবারও তালিকায় নাম রয়েছে, গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে তার সম্পদ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। সে সময় তিনি বিশ্বের কিছু জনপ্রিয় সংগীত তারকার সম্পদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। বিশ্বের ধনী তারকাদের তালিকায় শাহরুখের পাশাপাশি আছেন সংগীতজগতের কয়েকজন বড় নাম। যেমন-জে জেড, যার সম্পদ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। পপ তারকা টেইলর সুইফটের সম্পদ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। আরেক সংগীত তারকা রিয়ানার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। এই তালিকায় সংগীত তারকার পাশাপাশি রয়েছেন খেলাধুলার কিংবদন্তিরাও।

শাহরুখ খানের সম্পদের মূল উৎস শুধু সিনেমা নয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি তৈরি করেছেন এক বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য। প্রযোজনা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন ও ব্যবসা-সব মিলিয়ে তার আয়ের উৎস অনেক। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডে অন্যতম বড় প্রযোজনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। একই সঙ্গে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ও তিনি সফল। এসব উদ্যোগই তাকে বিশ্বব্যাপী ধনী তারকাদের কাতারে নিয়ে গেছে।

নতুন সিনেমা কিং কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা কিং, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার পাঠান নির্মাণ করেছিলেন। এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো শাহরুখের মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক। ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের একঝাঁক তারকা-রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ অনেকে।

সিনেমার বাইরেও কিং খান তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে থেকে শুরু করে চেন্নাই এক্সপ্রেস, পাঠান-অসংখ্য জনপ্রিয় ছবির নায়ক তিনি। তবে তার আসল সাফল্য শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়। ব্যবসা, ব্র্যান্ড, বৈশ্বিক জনপ্রিয়তাসব মিলিয়ে তিনি এখন এক আন্তর্জাতিক ব্র্যান্ড।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ

না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ জানান, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে। এ ছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার। এসময় আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যেমে ভোট বাতিলের কথাও জানান ইসি সচিব।

আরও পড়ুন
language Change