তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির, রংপুরঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির (ভিজিএফ) আওতায় রংপুরের চন্দনপাট ইউনিয়নে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থরা চাল না পেলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব বলয়ের লোকজনের হাতে স্লিপ তুলে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।
গত ১৩ মার্চ ২০২৬ইং, রংপুর সদর উপজেলার ৩নং চন্দনপাট ইউনিয়নে ৩,১৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৩০.৫০০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুল ইসলাম, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে ইউএনও সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত সুবিধাভোগীদের চাল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মাঠপর্যায়ে চিত্র ছিল ভিন্ন। স্থানীয় সুবিধাভোগীদের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে বিতরণ কমিটিতে ‘ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে হযরত আলী ও ফারুক নামে দুজনকে অন্তর্ভুক্ত করেন। অভিযোগ উঠেছে, বিধি বহির্ভূতভাবে তাদের হাতেই ৯০টি স্লিপ ধরিয়ে দেওয়া হয়। এছাড়া অবশিষ্ট স্লিপগুলোও সাধারণ মানুষের পরিবর্তে নিজেদের অনুসারীদের মধ্যে ভাগাভাগি করে বিতরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বঞ্চিত পরিবারগুলোর দাবি, চাল এখন আর সহায়তার মাধ্যম নেই, বরং তাজুল ইসলামের ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত হয়েছে। সচেতন মহলের মতে, গত বছরও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলেও কোনো তদন্ত ছাড়াই তাকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান আমিনুর রহমান অংশগ্রহণ করায় পদটি শূন্য হয় এবং ইউপি সদস্য তাজুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং চেয়ারম্যানের মেয়াদ উত্তীর্ণ হলেও রহস্যজনকভাবে তিনি পদটি আঁকড়ে ধরে আছেন।

উপজেলার পাঁচটি ইউনিয়নের চারটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও ৩নং চন্দনপাটে তাজুল ইসলাম বহাল তবিয়তে আছেন। তার বিরুদ্ধে নাগরিক সেবায় অতিরিক্ত ফি আদায় এবং কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের অর্থ আত্মসাতেরও দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। চন্দনপাট ইউনিয়নের সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা অবিলম্বে কার্ড বণ্টনের তালিকা জনসমক্ষে প্রকাশ এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। দরিদ্রের প্রাপ্য নিয়ে এমন ‘ছিনিমিনি’ খেলা বন্ধ না হলে সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লাথি মেরে টাকা ছিনতাই”–সেই “এসআই মাহাবুব” ক্লোজড!

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ আসামি ধরতে গিয়ে না পেয়ে স্ত্রীকে লাতি মারা ও তল্লাশির নামে দেড় লাখ টাকা জব্দ করার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহাবুব মোরশেদকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার রাতে এ প্রত্যাহার আদেশ হয় বলে সিভয়েসকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম। এর আগে রোববার খালেদা আক্তার নামের এক গৃহিণী পুলিশ সুপার বরাবর এসআই মাহবুব মোর্শেদের বিরুদ্ধে মারধর ও টাকা লুটের অভিযোগ আনেন। লিখিত অভিযোগে খালেদা আক্তার উল্লেখ করেন, শনিবার দুপুর আড়াইটায় এস আই মাহাবুব মোরশেদ ৫জন পুলিশ কন্সটেবলসহ খালেদা আক্তারের স্বামী পরোয়ানাভূক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে যান। তাকে না পেয়ে এস আই মাহবুব আলমারির চাবি দিতে বলেন। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকার করলে তাকে লাথি

আরও পড়ুন
language Change