মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মোড় থেকে পুরাতন বাজার পর্যন্ত এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রাযহান,সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন,চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সদর হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাস, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: মামুন-অর - রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং অফিসার মোঃ জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ কার্যক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত