মো.নুর আলম শরীফ, খাগড়াছড়িঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য সৌদি সরকার কর্তৃক উপহার হিসেবে প্রেরিত খেজুর খাগড়াছড়ির রামগড়ে বিতরণ করা সমপন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল পযর্ন্ত উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদ প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম,এ করিম।
তিনি জানান, রামগড় উপজেলায় মোট ৯ কার্টুন খেজুর বরাদ্দ এসেছিল। তা উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি মাদ্রাসা ও এতিমখানা, ৩৫ টি মসজিদ এবং ২০ জন অসহায় দুঃস্থ ব্যক্তি মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতে এরূপ কার্যক্রম হলে যথা নিয়মে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারি, উপহারভোগী এবং স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাফল্য কামনা করেন উপকার ভোগিরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত