তারিখ লোড হচ্ছে...

লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪

স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব!

স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব!
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত নামি পোশাক ব্র্যান্ড ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এর বিরুদ্ধে সাধারণ ভোক্তাদের পকেট কাটার দুর্ধর্ষ অভিযোগ উঠেছে। শিশুদের একটি সাধারণ টি-শার্টের গায়ে থাকা মূল দাম ঘষে-মুছে তার ওপর কয়েকগুণ বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রির প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ আদায় এবং আমদানিকারকের তথ্য গোপন করার মতো গুরুতর অনিয়ম এখন প্রতিষ্ঠানটির নিত্যদিনের চিত্র।
গত ১৬ মার্চ ২০২৬ তারিখে এই প্রতারণার শিকার হন ‘দৈনিক সবুজ বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ। তিনি ইতিমধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যথাযথ তথ্যপ্রমাণসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আকাশচুম্বী জালিয়াতি ও ভ্যাট আতঙ্কঃ
অভিযোগ সূত্রে জানা গেছে, খিলগাঁও তালতলাস্থ ওই আউটলেট থেকে তিনি ভারতের ‘বামবিনি’ (Bambini) ব্র্যান্ডের একটি শিশুদের টি-শার্ট ক্রয় করেন (ইনভয়েস নং: SLORD2026-0221000844)। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, পণ্যটির আসল ট্যাগ থেকে প্রকৃত মূল্য অত্যন্ত সুকৌশলে মুছে ফেলা হয়েছে। এরপর সেখানে ২৩৫০ টাকার একটি নতুন স্টিকার সেঁটে দেওয়া হয়েছে, যা সরাসরি ভোক্তা অধিকার আইনের ৪০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
প্রতারণার এখানেই শেষ নয়; পণ্যের গায়ের সেই বিতর্কিত মূল্যের বাইরেও গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ২৩৫ টাকা ভ্যাট আদায় করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, এমআরপি (MRP) বা খুচরা মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকার কথা থাকলেও কান্ট্রি বয় লাইফস্টাইল তা মানছে না।
নেই আমদানিকারকের হদিসঃ
সরকারি আইন অনুযায়ী, আমদানিকৃত পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্য থাকা বাধ্যতামূলক। তবে কান্ট্রি বয়ের ওই আউটলেটে বিক্রি হওয়া পোশাকে এ ধরনের কোনো তথ্যের বালাই নেই। এতে করে প্রশ্ন উঠেছে, এসব পণ্য কি তবে অবৈধ পথে দেশে আসছে?
শাস্তির দাবিঃ
ভোক্তা অধিকার সচেতন মহল মনে করছেন, আভিজাত্যের আড়ালে এ ধরনের জালিয়াতি সাধারণ মানুষের সাথে চরম প্রতারণা। একজন সচেতন গ্রাহক হিসেবে মোহাম্মদ মাসুদ বলেন, “একটি স্বনামধন্য আউটলেট যখন এভাবে স্টিকার জালিয়াতি করে দাম বাড়ায়, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকে না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাব দিলেন হিরো আলম

সোশ্যাল মিডিয়াঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাব দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসে তিনি ওবায়দুল কাদের করা মন্তব্যের জবাব দেন। হিরো আলম বলেন, গত ২-৩ দিন ধরে কিছু দল আমাকে নিয়ে কিছু কথা-বার্তা বলছে। আজকে দেখলাম আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলমকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যে, বিএনপি নাকি আমাকে দাঁড় করিয়েছে। আমার কথা বিএনপি কেন আমাকে দাঁড় করিয়ে দেবে? ভোটের দিন বিএনপির কেউ আমার পাশে ছিল? আপনারা কেউ দেখেছেন? আমি স্বতন্ত্ৰ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমাকে কেউ দাঁড় করিয়ে দেয়নি। তিনি বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও বলছেন, এই সরকার নাকি অসহায় হয়ে গেছে। এই সরকার অসহায় হয়েছে কিনা জানি না। তবে আমি হিরো

আরও পড়ুন
language Change