হাফিজ খান, বরিশালঃ
দেশব্যাপী নদী-নালা খাল খনন ও পুনঃ খনন কর্মসূচির আওতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খাল খননের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ দুপুর ১২টায় গলাচিপা হাসপাতাল সংলগ্ন স্লুইজগেট এলাকায় খাল নিজ মাথায় মাটি টেনে খননের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ড এর প্রোকৌশলী মো. রাকিব, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার গলাচিপা (সার্কেল) মো. সৈয়দুজ্জামান সহ বিএনপি ও গণধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় গলাচিপায় ৮ কোটি ১২ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে ১১টি খাল ও শাখা খাল ৩৪ দশমিক ২০ কিলোমিটার পুনঃ খনন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত