নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া নিউ কলোনি জামে মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মনির এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহিদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন। পাশাপাশি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত