মৌলভীবাজার প্রতিনিধিঃ
পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরী পাড়া সংলগ্ন দেশি-বিদেশি পর্যটকদের ইবাদতের জন্য নির্মিয়মান নূরে মদিনা জামে মসজিদের নির্মান কাজে প্রাথমিক পর্যায়ে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে লন্ডন ভিত্তিক চ্যারেটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সংগঠনের সভাপতি মুহিন আহমদ চৌধু্রী ও সাধারণ সম্পাদক মো. সাজন মিয়ার পক্ষে সহায়তার অর্থ মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. খায়রুজ্জামান কামালের হাতে তুলে দেন সংগঠনের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন, শাহ জাবের আহমদ শাহীন, মো. সেলিম আহমদ ও মৌলভীবাজারের সিনিয়র গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ।
সহায়তা প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় নূরে মদিনার জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মামা খায়রুজ্জামান কামাল বলেন, পর্যটন নগরীর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান ভ্রমণে প্রতিদিনই প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটে। রামনগর মণিপুরি পাড়া ও সাত রঙা চায়ের জন্য বিখ্যাত নীলকণ্ঠ চা কেবিনে হাজারো পর্যটক আসেন। তাদের ইবাদতের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ নেই, যা বাস্তবায়ন হচ্ছে। এ মসজিদ নির্মাণে সাউথ লন্ডন ফাউন্ডেশন আর্থিক সহায়তা প্রদান করায় আমি মসজিদ কমিটির পক্ষ থেকে সাউথ লন্ডন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত