মো.শাহীনউজ্জামান শাহীনঃ
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে ঢাকা নবাবগঞ্জে, উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯৭১ এর রণাঙ্গনের বীর, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবুল হোসেন খন্দকার, অবসরপ্রাপ্ত বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। গ্রেস্ট অফ অনার ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর প্রাক্তন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্যবসায়ী নেতা খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সিআইপি,
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির প্রাক্তন সভাপতি ও অপরাজেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ঢাকা দোহারের এমএ আজাদ চয়ন মোল্লা, মহিলা দলের লাভলী আক্তার, গ্রেস্ট টু অনার ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন আহমেদ তুষার নবাবগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট খলিলুর রহমান খলিল, নবাবগঞ্জ উপজেলা ব্যবসায়ীদের আইবি ডাব্লিউ এফ (IBWF) ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারী রকিবুল ইসলাম রকিব, এ আর ইন্টারন্যাশনালের এমডি মো.আবুল বাশার, নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের বিলকিস চৌধুরী, কাজী আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সমাজের মানুষ ভালো কাজ দেখতে চায়। সাংবাদিকদের উদ্দেশ্যে এডভোকেট খলিলুর রহমান খলিল,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকেরা প্রতি আহ্বান জানান। সাংবাদিকগণ হল সমাজের বিবেক। তাদের লেখনির দ্বারা সাদা কে সাদা আর কালোকে কালো বলার সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শাহাদাত হোসেন ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন। নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দক্ষিণবঙ্গ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. শাহীনউজ্জামান শাহিন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাই টিভির সাংবাদিক তাহমিনা খানম ও ক্রাইম নিউজ রিপোর্টার মো.বেলায়েত হোসেন স্বাধীন, মিজান ইফতার ও দোয়া সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, দোহার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক একুশের কণ্ঠ পত্রিকার ব্যুরো চীফ আবুল হাসেম ফকির, এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ হোসেন, সাপ্তাহিক আবাবিল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন, সাপ্তাহিক এই সময় পত্রিকার মিজানুর রহমান মিজান, ইসমাইল হোসেন সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা ইফতার মাহফিলে যোগ দেন।
অনলাইন টিভি, প্রবাসী টিভির প্রতিনিধি মো. রাসেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির হুমায়রা মান্নান, নারী সাংবাদিক কনিকা রানী হালদার, উত্তর চট্টলার নবাবগঞ্জ প্রতিনিধি সানাউল্লাহ পিন্টু, নূর হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা ও নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করা হয়। ইফতারির আগে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত