তারিখ লোড হচ্ছে...

এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল

গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন

গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুরের গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী বনাঞ্চলে আগুন লাগানো রোধে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার দিনব্যাপী হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত সড়ক ও বনসংলগ্ন এলাকায় সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বিউটি অফ ঝিনাইগাতী, প্রশাখা, আপন শিক্ষা পরিবার, এলিফ্যান্ট রেসপন্স টিম, গ্রিন ইনিশিয়েটিভ সিংগাবরুনা সহ আরও বেশ কয়েকটি পরিবেশভিত্তিক সংগঠন। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে একটি সম্মিলিত সামাজিক উদ্যোগে রূপ দেয়।

শুষ্ক মৌসুমে গারো পাহাড়ের বনভূমি একটি সংকটময় সময় অতিক্রম করে। গাছের পাতা ঝরে গিয়ে বনভূমি হয়ে ওঠে দাহ্য, মাটির আর্দ্রতা কমে যায়, শুকিয়ে পড়ে ঝর্ণা ও জলাধার। এই প্রাকৃতিক দুর্বলতার সুযোগে কিছু অসচেতন ব্যক্তি বা দুষ্কৃতিকারী আগুন লাগিয়ে দেয়, যা দ্রুত বিস্তার লাভ করে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ে রূপ নেয়। ঈদ-উল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির একটি মানবিক দিকও রয়েছে। আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক রহমত আলী বলেন, ঈদ মানে আনন্দ ও ভাগাভাগির সময়। কিন্তু আমাদের এই আনন্দ যেন বনের প্রাণীদের জন্য দুর্ভোগের কারণ না হয়। আমরা চাই, মানুষের পাশাপাশি বন্যপ্রাণীর মাঝেও শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হোক।

ব্যানার স্থাপন কার্যক্রমটি শুরু হয় নালিতাবাড়ীর পানিহাটা চার্চ এলাকা থেকে। পরে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সড়কের বিভিন্ন নির্জন ও ঝুঁকিপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা হয় যেখানে আগুন লাগানোর ঝুঁকি তুলনামূলক বেশি। বিউটি অফ ঝিনাইগাতীর সভাপতি পারভেজ মিয়া বলেন, ঈদের সময় শহর থেকে মানুষ গ্রামে ফিরে আসে, অনেকে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়। কিন্তু অসচেতনভাবে ফেলা সিগারেটের আগুন বা ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে পুরো জীববৈচিত্র্যের ওপর।

এলিফ্যান্ট রেসপন্স টিম মধুটিলার সভাপতি আরফান আলী বিষয়টির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, বনে আগুন লাগলে প্রথম আঘাত পড়ে খাদ্য শৃঙ্খলে। হাতিসহ বড় স্তন্যপায়ী প্রাণীরা খাদ্যের অভাবে লোকালয়ে ঢুকে পড়ে। এতে মানুষ-হাতি সংঘাত বেড়ে যায়, যা উভয়ের জন্যই বিপজ্জনক। পরিবেশ গবেষণা সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের প্রতিনিধি শাহরিয়ার হোসেন শাহপরান বলেন, বন আগুন কোনো একক ক্ষতি নয়, এটি পুরো বাস্তুতন্ত্রের ওপর আঘাত হানে। মাটির অণুজীব থেকে শুরু করে বড় স্তন্যপায়ী প্রাণী সবাই এর শিকার হয়। এই ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব মানুষের জীবনেও ফিরে আসে।

পরিবেশবাদী সংগঠনের সদস্য ওয়াসিম মিয়া কর্মসূচিকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি এমন সামাজিক সচেতনতা তৈরি করা খুব জরুরি। একজন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী লিয়াকত হোসেন বলেন, আমরা চাই না প্রতি বছর একই সমস্যা দেখব। আমাদের বন আমাদেরই রক্ষা করতে হবে, এটা এখন দায়িত্বের জায়গা। বনে আগুন শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদে জীববৈচিত্র্য, মাটির উর্বরতা, জলচক্র এবং জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে গারো পাহাড়ের মতো সংবেদনশীল ইকোসিস্টেমে এর প্রভাব আরও গভীর। ঈদের আনন্দকে প্রকৃতি-বান্ধব রাখতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিচ্ছে মানুষের উৎসব যেন বনের নীরব প্রাণীদের জন্য আতঙ্কের কারণ না হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজয়নগরে নবজাত বিক্রির চেস্টা

স্টাফ রিপোর্টার:  ব্রাক্ষণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলায় ২৪ দিনের বাচ্চা বিক্রির অভিযোগ উটেছে নেশাগ্রস্ত বাবা হানিফ মিয়ার বিরুদ্ধে। উপজেলার চম্পকনগর বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোক্ত হানিফ মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন কাশীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। সে একই ইউনিয়ন খিরাতলা গ্রামের মৃত আমীর আলীর মেয়ে মোছাঃনিলুফা বেগমের সাথে প্রায় ৮ বছর আগে সামাজিক ভাবে বিবাহে আবদ্ধ হয়। তাদের ঘরে ৭ বছরের আরেকটি কণ্যা সন্তান রয়েছে। অভিযোক্ত হানিফ মিয়া অভিযোগ স্বীকার করে বলেন আর্থিক সমস্যার কারণে তার কণ্যা শিশুকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু দামে বনিবনা না হওয়ায় তিনি বিক্রি করেননি আমার স্ত্রীরও সম্মতি রহিয়াছে। বাচ্চার মা নিলুফা জানান তার স্বামী বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন ভাল দাম পেলে তিনি যে কোন সময় বিক্রি করে দিতে পারেন। বাচ্চার

আরও পড়ুন
language Change