তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

কুমিল্লা কৃষি উপ-সহকারীর তথ্য গোপন করে দুটি চাকরির তদন্ত রিপোর্টে ধীরগতি

পাঠক সংখ্যা
638

আবুল কালাম মজুমদারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার কামাল হোসেন অফিস ইন্সুরেন্স কোড নং ২০৭। বর্তমানে উপজেলার বক্সগঞ্জ ইউ,পির উপ-সহকারী কৃষি অফিসার দায়িত্ব পালন করছেন। দৈনিক পএিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর শাস্তি মূলক লোক দেখানো বদলির নির্দেশ দেয়া হয়। আবার প্রাইম লাইফ ইন্সুইরেন্সে উনার পরিবর্তে উনার সহধর্মিণী ফেরদৌসি বেগম অফিস ইন্সুইরেন্স কোড নং- ৪৬২২ কে নিয়োগ দেখানো হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর কুমিল্লা জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা সিরাজুল ইসলাম নেতৃত্ব ৩ সদস্য বিশিষ্ট কমিটি হলেও জানা যায় কামাল হোসেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা বা সুরাহা করে নেন। এবং উনার কিছুই হবে না বলে গর্ব করে বলেন।

তদন্ত কমিটির রিপোর্ট সম্পর্কে সাংবাদিক গন তদন্ত কমিটির প্রধান সিরাজুল ইসলাম কে জানতে চাইলে কোন কিছু বলা যাবে না বা এটা গোপনীয় বিষয় বলে এড়িয়ে যান।

একই সঙ্গে তথ্য গোপন করে দীর্ঘদিন ১২ বছর ধরে প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়ে নিজ এলাকায় লালমাই উপজেলার বাগমারা বাজার এরিয়া অফিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে দুটো অফিসে চাকরি করছেন তিনি।

এ ঘটনায় তদন্তের মাধ্যমে সত্যতা পেয়ে বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায় কৃষি অধিদপ্তরের নির্ভর যোগ্য লোক জানান।

প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অফিস সূত্রে জানা যায়, কামাল হোসেন ২০০৭-৮ সালে দিকে প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি নেন। পরে তিনি বাগমারা বাজার এরিয়া অফিসের ইনচার্জের দায়িত্ব পান। নিয়মিত অফিস করেন তিনি। এ এরিয়া অফিসের অধীনে বিজরা, বিজয়পুর, হরিশ্বচর, কাশিনগর, নালঘর, মিয়াবাজার, সুয়াগাজী, চক বাজার ও ভূশ্চি বাজার প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির জোন অফিস পরিচালনা করেন।

তিনি প্রতি মাসে কোম্পানি থেকে ৩৫-৪৫ হাজার টাকা বেতন ভাতা, একটি প্রাইভেট কার ও একজন ড্রাইভারের বেতন ও টি,এ,ডি,এ সহ সবমিলে প্রায় লাখ খানেক টাকার সুযোগ সুবিধা পান বলে জানা যায়।

গ্রাহক ভোগান্তি, কিস্তির টাকা আত্মসাৎ, স্বাক্ষর জাল করে গ্রাহক প্রবাসে থাকা অবস্থায় পলিসি চালু সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কামাল হোসেন দীর্ঘদিন ধরে ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দশম গ্রেটে সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করেন।

অভিযোগ কারী লন্ডন প্রবাসীর মর্তুজা হক মুক্তা নামের এক বীমাকারীর অভিযোগ করে বলেন, লালমাই উপজেলার বাগমারা শাখায় সে নিজেও ছেলে মেয়ের নামে দুটি বীমা চালু করেন। কিন্তু তার ছেলে মেয়ে লন্ডনে থাকাবস্থায় বাগমারা শাখার ইনচার্জ কামাল হোসেন তাদের স্বাক্ষর জাল করে বীমা প্রমাণ পত্র দেওয়ার ঘটনায় সন্দেহের অবতারণা হলে মর্তুজা হক মুক্তা সাংবাদিক বরাবর বিষয় টা অবহিত করলে গত ৬মাস এ বিষয় তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউ,পির কৃষি আব্দুল মান্নান বলেন, কামাল স্যার যখন আমাদের ইউনিয়নে চাকরি করতে মাঝে মধ্যে আসতেন। তখন দেখতাম তিনি সাদা একটি প্রাইভেটকার নিয়ে আসতেন। আর ওই প্রাইভেটকারটি বাঙ্গরা বাজার এলাকায় রাখতেন। সেখান থেকে সিএনজি যোগে রায় কোট মাহিনী বাজার আসতে। আমার একটার আগে চলে যেতেন। নিয়মিত না আসার কারণে এ কৃষি অফিসার কে আমরা পেতাম না। সে সপ্তাহে দু’তিন দিন আসতেন। এবং এসব কার্যকলাপের সহযোগী হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা আছেন বলে প্রতীয়মান হয়।

তথ্য গোপন করে সরকারি নিয়ম-নীতি অমান্য করে এক সঙ্গে দু’টি প্রতিষ্ঠানে চাকরি আইনগত অপরাধ, মনির হোসেন নামে একজন বলেন যে দেশে এত বেকারত্ব সে দেশে এমন অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া উচিত।

এ বিষয়ে প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানির লাকসাম এরিয়া অফিস ইনচার্জ রবিউল ইসলাম বলেন, কামাল হোসেন ২০০৭-৮ সালের দিকে থেকে আমাদের কোম্পানিতে চাকরি করে আসছেন। তিনি বাগমারা বাজার এরিয়া অফিসের ইনচার্জের দায়িত্বে আছেন। তার অধীনে ১০ অফিস চলে। তবে সরকারি কর্মকর্তা এটা গোপন রেখে এতদিন কাজ করছেন।

এভাবে কামাল হোসেন বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়। আরও জানা যায়, কামাল হোসেন তথ্য গোপন করে একাই দুটি আয়কর রিটার্ন ফাইল পরিচালনা করেন। তার বিরুদ্ধে অপ্রদর্শিত আয় রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

এ অভিযুক্ত কামাল হোসেনের মুঠো ফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। পরে বেশ কয়েক বার কল দিলে রিসিভ করেন নি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, প্রাথমি তদন্ত করে সত্যতা পেয়েছি। উর্ধতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট পাঠিয়েছি। কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা কৃষি কর্মকর্তা (ডিডি) মিজানুর রহমান বলেন, তথ্য গোপন করে একই ব্যক্তি দুটি লাভজনক পদে চাকরির কোনো সুযোগ নেই। তদন্ত করে সত্যতা পেয়েছি। কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বান্দরবানের সেরা ১০টি দর্শনীয় স্থান

স্টাফ রিপোর্টার: শীতকাল মানেই ভ্রমণের মৌসুম। যে সময়ে নেই ভয়াবহ গরমে ক্লান্ত হবার ভয়, নেই বৃষ্টিতে কর্দমাক্ত সড়কের ঝামেলা। ক্রমাগত উষ্ণ হতে থাকা বাংলাদেশ, শীতকালে তার চিরাচরিত নয়নাভিরাম সৌন্দর্য ফিরে পায়। সেই সৌন্দর্যের মোহে আবিষ্ট হয়ে দীর্ঘ শিশির ভেজাপথ হেঁটে গেলেও ভর করবে না কোনো ক্লান্তি। তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টিতে দেশজুড়ে পড়ে যায় বনভোজনের ধুম। আর ভ্রমণের জন্য বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানের জেলা হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জেলা। বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে এই পাহাড়ি জেলাটি। এখানকার প্রাকৃতিক ঐশ্বর্যের মধ্যে সবচেয়ে পর্যটকদের কাছে বেশি নজর কাঁড়ে উচু নিচু সবুজে ঢাকা দেশের সর্বউচ্চ পাহাড় কেওকারাডং, তাজিংডং, বিজয় তাজিংডংসহ জেলার উন্মত্ত জলপ্রপাত এবং জেলায় বসবাসরত ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর বাঙ্গালীসহ ১২টি সম্প্রদায়ের মানুষগুলো।  

আরও পড়ুন
language Change